buzywithinfoBuzy With Info
Everything About Business
Zomato

ভারতের দ্বিতীয় বৃহত্তম স্ব-নির্ভর উদ্যোক্তা হলেন জোম্যাটোর CEO দীপিন্দর গোয়েল! হুরুণ ইন্ডিয়ার তালিকায় চোখ রাখুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

হুরুন ইন্ডিয়ার মতে, জোম্যাটোর CEO দীপিন্দর গোয়েল হলেন দেশের দ্বিতীয় বৃহত্তম স্ব-নির্ভর (Self-made)উদ্যোক্তা। জোম্যাটোর ভ্যালুয়েশন উল্লেখযোগ্য ভাবে ১৯০% বৃদ্ধি পেয়ে ২,৫১,৯০০ কোটি টাকা হয়েছে। তালিকায় তৃতীয় স্থানের রয়েছে আরও এক অনলাইন ফুডডেলিভারি সংস্থা সুইগীর প্রতিষ্ঠাতা শীহর্ষ মাজেটি এবং নন্দন রেড্ডি। কারণ কোম্পানির ২০২৪ সালে ভ্যালুয়েশন প্রায় ৫২% বৃদ্ধি পেয়েছে, আর তা ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। 

11

প্রতিবছর ডিসেম্বরে হুরুণ ইন্ডিয়া, ভারতের শীর্ষ ২০০ জন স্ব-নির্ভর উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করে থাকে। এবারেও তাই করেছে। তবে আশ্চর্যজনক ভাবে এই তালিকার শীর্ষ ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছে জোম্যাটো। এবার চলুন হুরুণ ইন্ডিয়ার শীর্ষ দশ স্ব-নির্ভর উদ্যোক্তা, ২০২৪ -এর তালিকায় চোখ রাখা যাক। – 

স্ব-নির্ভর উদ্যোক্তার নামকোম্পানির নামকোম্পানির মার্কেট ক্যাপ
রাধাকিশান দামানিডিমার্ট অ্যাভিনিউ৩,৪২,৬০০ কোটি টাকা
দীপিন্দর গোয়েলজোমাটো২,৫১,৯০০ কোটি টাকা
শীহর্ষ মাজেটি এবং নন্দন রেড্ডিসুইগী১,০১,৩০০ কোটি টাকা
দীপ কালরা, রাজেশ মাগোMake My Trip৯৯,৩০০ কোটি টাকা
অভয় সোইম্যাক্স হেলথ কেয়ার৯৬,১০০ কোটি টাকা
যশীশ দাহিয়া, অলোক বনসালপলিসি বাজার৭৮,৬০০ কোটি টাকা
ভাবিত শেঠ, হর্ষ জৈনড্রিম ইলেভেন (Dream 11)৬৬,৫০০ কোটি টাকা
নিথিন কামাথ, নিখিল কামাথজিরোধা৬৪,৮০০ কোটি টাকা
হর্ষিল মোথুর, শশাঙ্ক কুমাররেজারপে৬২,৪০০ কোটি টাকা
ফাল্গুনী নায়ারনাইকা৫৬,৬০০ কোটি টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading