buzywithinfoBuzy With Info
Everything About Business
Sahara Group

সুখবর পেল সাহারায় বিনিয়োগকারীরা! আগামী 10 দিনের মধ্যে মিলবে 1000 কোটি টাকা

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

সাহারা গ্রুপের বিনিয়োগকারীদের জন্য রইলো বিরাট সুখবর। সাহারা গ্রুপের সমবায় সমিতির ছোট আমানতকারীদের জন্য রিফান্ডের সীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করল কেন্দ্রীয় সরকার। বুধবার এ তথ্য জানান সমবায় মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সাহারা গ্রুপের সমবায় সমিতির 4.29 লক্ষের বেশি আমানতকারীদের 370 কোটি টাকা ছেড়ে দিয়েছে সরকার। আধিকারিক আরও জানান, রিফান্ডের পরিমাণ 50,000 টাকা বৃদ্ধির সঙ্গে, আগামী 10 দিনের মধ্যে দেওয়া হবে প্রায় 1,000 কোটি টাকা। টাকা ফেরত দেওয়ার আগে আমানতকারীদের দাবি খতিয়ে দেখছে সরকার।

6 2

2023 সালে 18 জুলাই সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করে চালু করা হয় সিআরসিএস-সাহারা রিফান্ড পোর্টালটি। এতে সাহারা গ্রুপের চারটি সমবায় সমিতির বিনিয়োগকারীরা তাদের ফেরত দাবি করতে পারবেন। এর মধ্যে রয়েছে সাহারা ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (লখনউ), সাহারান ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড (ভোপাল), হামারা ইন্ডিয়া ক্রেডিট কোঅপারেটিভ লিমিটেড (কলকাতা) এবং স্টারস মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড (হায়দরাবাদ)। 2023 সালের 29 শে মার্চ, সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, 19 মে, 2023-এ SEBI-সাহারার রিফান্ড অ্যাকাউন্টে 5,000 কোটি টাকা ট্রান্সফার করে সেন্ট্রাল রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজ (CRCS)।

 সাহারার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর সুভাষ রেড্ডি। সাহারা কোম্পানিতে টাকা বিনিয়োগ করলেও তারা তাদের টাকা ফেরত পাচ্ছেন না সারাদেশে লাখ লাখ বিনিয়োগকারী। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (SFIO) এবং কোম্পানি আইনের অধীনে তদন্ত করছে গ্রুপের কিছু কোম্পানি। গত বছরের 14 নভেম্বর মৃত্যু হয় গ্রুপের কর্ণধার সুব্রত রায়ের। তবে সাহারা গ্রুপের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে চলা তদন্ত অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading