buzywithinfoBuzy With Info
Everything About Business
Iphone

PLI স্কিমের কামাল! মাত্র 5 মাসে ভারত থেকে আইফোনের রফতানি বেড়ে দ্বিগুন

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

সম্প্রতি iPhone 16 লঞ্চ করেছে মোবাইল ফোন তৈরিকারী মাল্টিন্যাশনাল কোম্পানি অ্যাপল। এটাই তাদের সর্বশেষ আইফোন। ভারতে পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে একযোগে লঞ্চ করা হয়েছে আইফোনের এই 16 সিরিজ। এবার এল বড় খবর। ভারতে তৈরি আইফোনের রফতানি বাড়ল 50 শতাংশ। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে 5 বিলিয়ন ডলারের আইফোন রফতানি করেছে ভারত।

11

প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) স্কিমের সাহায্যে ভারত থেকে জায়ান্ট টেক কোম্পানি অ্যাপলের আইফোন রফতানি দ্রুত বাড়ছে। চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে 5 বিলিয়ন ডলারে। তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে একই সময়ের তুলনায় 50 শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের আইফোন রফতানি।

অ্যাপলের আইফোন প্রো এবং আইফোন প্রো ম্যাক্স মডেলগুলির উৎপাদন শুরু হতে চলেছে ভারতে। তাই ভবিষ্যতে আইফোন রফতানির মূল্য আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নতুন iPhone 16 সিরিজ 20 সেপ্টেম্বর থেকে দেশে পাওয়া যাবে। কেন্দ্রীয় রেলওয়ে এবং ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ভারতীয় উৎপাদন কারখানাগুলিতে তৈরি করা হচ্ছে Apple iPhone 16।

বর্তমানে ভারত থেকে প্রতি মাসে অন্তত এক বিলিয়ন ডলারের আইফোন রফতানি হচ্ছে। এর প্রধান কারণ হল, দেশে পিএলআই স্কিমের অস্তিত্ব। 2023-24 সালে 12.1 বিলিয়ন ডলার মূল্যের আইফোন রফতানি হয়েছিল। 2022-23 সালে 6.27 বিলিয়ন ডলার মূল্যের আইফোন রফতানি হয়েছে। 2023-24 আর্থিক বছরে অ্যাপলের ইন্ডিয়া অপারেশনের মূল্য ছিল 23.5 বিলিয়ন ডলার। 2024 সালে বার্ষিক ভিত্তিতে ভারতে অ্যাপলের আয় 18 শতাংশ বৃদ্ধি পেতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading