buzywithinfoBuzy With Info
Everything About Business
MD

ফের সাধারণ মানুষের পকেটে চাপ! বাড়ল দুধের দাম, কত টাকা বেশি দিতে হবে আপনাকে?

আমুলের পরে, এখন Mother Dairy-ও দুধের দাম প্রতি লিটারে 2 টাকা বাড়ানোর ঘোষণা করেছে। নতুন দাম সোমবার, 3 জুন, 2024 থেকে কার্যকর হয়েছে। সংস্থাটি বলছে যে গত 15 মাসে ক্রমবর্ধমান খরচের কারণে, এই দাম বাড়াতে বাধ্য হতে হয়েছে। 

4

লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট হয়েছে গত শনিবার। একদিন পরেই দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল Amul। এখন মাদার ডেয়ারিও একই কাজ করল। মাদার ডেইরি বলেছে – “আমরা 3 জুন, 2024 থেকে কার্যকর সমস্ত বাজারে আমাদের দুধের দাম প্রতি লিটারে 2 টাকা বাড়িয়ে দিচ্ছি।”

মাদার ডেইরি আরও বলেছে – “গত কয়েক মাস ধরে দুধ সংগ্রহের জন্য বেশি দাম দেওয়া সত্ত্বেও, ভোক্তাদের জন্য একই দাম বজায় রাখা হয়েছে। তবে, এখন সারা দেশে তাপ প্রবাহের জন্য দুধ উৎপাদন আরও প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

Mother diary

অপরদিকে, আমুল প্রতি লিটার দুধের দাম 3 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে। এখন আমুল গোল্ডের দাম 64 টাকা প্রতি লিটার থেকে বেড়ে 66 টাকা প্রতি লিটার হবে। যেখানে প্রতি লিটার আমুল টি স্পেশালের দাম 62 টাকা থেকে বেড়ে 64 টাকা হবে। 

শুধু তাই নয়, আমুল শক্তির দাম লিটার প্রতি 60 টাকা থেকে বেড়ে 62 টাকা হবে। আবার দইয়ের দামও বাড়ানো হয়েছে। আজ সোমবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। আমুল ও মাদার ডেয়ারির দুধের দাম বাড়ার পর অন্য সংস্থাগুলিও দুধের দাম বাড়াবে বলে মনে করা হচ্ছে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading