ভারতে Petrol Pump খোলা খুবই লাভজনক ব্যবসার সুযোগ হতে পারে। তবে একটি পেট্রল পাম্প খুলতে অনেক নিয়ম জানতে হবে। একটি Petrol Pump খুলতে আবেদনকারীর বয়স 21 বছর থেকে 55 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে একটি স্বীকৃত বোর্ড থেকে দশম ক্লাসের পরিক্ষা পাশ করতে হবে। এই খাতে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আপনার কাছে ন্যূনতম 25 লাখ টাকা থাকতে হবে এবং আপনার পরিবারের মোট সম্পত্তির পরিমাণ 50 লাখ টাকার বেশি হতে হবে। তবে আবেদনকারীর কোনও অপরাধমূলক রেকর্ড বা ব্যবসায়িক ঋণের খেলাপির রেকর্ড থাকলে সে যোগ্য বলে বিবেচিত হবে না। Petrol Pump খুলতে জমিও লাগবে। জমির প্রয়োজনীয়তা নির্ভর করে অবস্থান এবং বিতরণ ইউনিটের সংখ্যার উপর।
আর জমিটি আবেদনকারীর মালিকানাধীন হতে হবে। স্থানের উপর নির্ভর করে পেট্রল পাম্পের জন্য 500 স্কোয়ার মিটার থেকে 2000 স্কোয়ার মিটার জমির প্রয়োজন হতে পারে। ফলে Petrol Pump খোলার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ বিভিন্ন কারণের উপর নির্ভর করে যেমন জমির খরচ, নির্মাণ খরচ, সরঞ্জামের খরচ এবং লাইসেন্সিং ফি।

দেশে জমির দাম অনুযায়ী, আপনার 20 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। Petrol Pump তৈরি করতে 30 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। সরঞ্জামের দাম 20 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত হতে পারে। লাইসেন্সিং ফি 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত হতে পারে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ



