buzywithinfoBuzy With Info
Everything About Business
Tyre

টায়ার খাতে চিনকে চার গোল! ভোটের বাজারেও ভারতের মুকুটে নয়া পালক, হল নতুন রেকর্ড

MRF -এর নাম নিশ্চয়ই শুনেছেন। চেন্নাইয়ের এই Tyre উৎপাদনকারী কোম্পানির শেয়ার ভারতের সবচেয়ে দামি স্টক। বর্তমানে কোম্পানিটির একটি শেয়ারের দাম প্রায় 1 লাখ 25 হাজার টাকা। কিন্তু এটি দেশের সবচেয়ে বড় টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়। দেশের সবচেয়ে বড় টায়ার কোম্পানির খেতাব বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজের নামে। তবে এই খাতে রয়েছে আরও বড় নাম।

2

বিশ্বের শীর্ষ 13টি টায়ার কোম্পানির মধ্যে ভারতে চারটি কোম্পানি রয়েছে। এর মধ্যে রয়েছে বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ, মাদ্রাজ রাবার ফ্যাক্টরি, অ্যাপোলো টায়ার এবং CEAT। চিনের কোনও কোম্পানি এই তালিকায় নেই। আমেরিকা ও জাপানের দুটি করে কোম্পানি এই তালিকায় স্থান পেয়েছে। ফলে বোঝাই যায় যে এই খাতে ভারত কতটা উন্নতি করতে সক্ষম হয়েছে।

বিশ্বে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে জাপানি কোম্পানি ব্রিজস্টোন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফরাসি কোম্পানি মিশেলিন। জার্মান কোম্পানি কন্টিনেন্টাল রয়েছে তিন নম্বরে। ভারতীয় কোম্পানি বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ স্থানে এবং MRF রয়েছে পঞ্চম স্থানে। ছয় নম্বরে রয়েছে ইতালিয়ান কোম্পানি পিরেলি। আমেরিকান কোম্পানি গুডইয়ার এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে।

Tyre

এছাড়া, দক্ষিণ কোরিয়ার হানকুক টায়ার অষ্টম, ভারতের অ্যাপোলো টায়ার নবম, জাপানের টয়ো টায়ার দশম, ফিনল্যান্ডের নোকিয়ান টায়ার 11তম, ভারতের CEAT 12তম এবং টাইটান ইন্টারন্যাশনাল 13তম স্থানে রয়েছে। গত চার বছরে দেশ থেকে টায়ার রফতানিতে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি হয়েছে। ভারত থেকে 170 টিরও বেশি দেশে টায়ার রফতানি করা হয়। ইউরোপ, আমেরিকা, ব্রাজিল এবং যুক্তরাজ্যের মতো বৈশ্বিক বাজারগুলি ভারতীয় টায়ারকে স্বীকৃতি দিয়েছে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading