buzywithinfoBuzy With Info
Everything About Business
FI 24

মিডিয়া জগতে ইন্দ্রপতন! প্রয়াত ‘রামোজি ফিল্ম সিটি’র মালিক রামোজি রাও

Ramoji group-এর প্রতিষ্ঠাতা Ramoji Rao শনিবার ভোর 04:50 -এ মারা যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চলতি মাসের পাঁচ তারিখে তাঁকে সেখানে ভর্তি করা হয়েছিল। রামোজি রাও ছিলেন একজন বড় ব্যবসায়ী। হায়দরাবাদে তিনি একটি বিশাল ফিল্ম সিটি তৈরি করেছেন। শুধু তাই নয়, মিডিয়া ইন্ডাস্ট্রিতেও তার যথেষ্ট অবদান রয়েছে।

4

Ramoji Rao -এর সম্পত্তির পরিমাণ 4.7 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। যদি এটিকে রুপিতে রূপান্তরিত করা হয়, তাহলে তা হবে 41,706 কোটি টাকা। তাঁর মাসিক আয় ছিল 32000 মার্কিন ডলার, যা ভারতীয় রুপিতে 26 লাখ টাকার বেশি হয়। তাঁর আয়ের অনেক উৎস রয়েছে। এর মধ্যে রয়েছে রামোজি ফিল্ম সিটি, ইটিভি নেটওয়ার্ক, এনাডু, ডলফিন গ্রুপ অফ হোটেলস, উশাকিরণ মুভিজ।

রামোজি রাও হায়দরাবাদে অবস্থিত Ramoji Film City -এর প্রতিষ্ঠাতা। এই ফিল্ম সিটি 1666 একর জুড়ে বিস্তৃত। সারা বিশ্ব থেকে প্রতিদিন 1 লাখের বেশি মানুষ এটি দেখতে আসেন। এই ফিল্ম সিটি থেকে প্রচুর আয় হয়। এর টিকিটের মূল্য জনপ্রতি 1350 টাকা। অপরদিকে, ইটিভি নেটওয়ার্ক হল তেলেগু সংবাদ এবং বিনোদন চ্যানেলের একটি গ্রুপ। এর সভাপতি রামোজি রাও।

Ramoji Rao

আতিথেয়তা শিল্পেও গ্রুপটির অংশীদারিত্ব রয়েছে। এর অধীনে রয়েছে ডলফিন গ্রুপ অফ হোটেল। এর পরিচালক ও প্রতিষ্ঠাতা ছিলেন রামোজি রাও। এছাড়া, রামোজি গ্রুপের উশাকিরণ মুভিজ নামে একটি প্রোডাকশন হাউস আছে। এই প্রোডাকশন হাউস একাধিক ব্লকবাস্টার তেলেগু সিনেমা তৈরি করেছে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading