Article By – সুনন্দা সেন

দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা RIL রাজস্বের দিক থেকে ভারতের বৃহত্তম কর্পোরেশন। আর এটি ১১টি ব্যাংকের একটি কনসোর্টিয়াম (এক সাথে চুক্তিতে এসে) থেকে ৩ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। যা প্রায় দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ঋণ নেওয়ার চুক্তিকে চিহ্নিত করেছে৷ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পাঁচ বছরের ঋণটি গত মাসে তিন মাসের সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (SOFR) থেকে ১২০ বেসিস পয়েন্টে চূড়ান্ত করা হয়েছে। যেখানে জাপানিজ ইয়েনে ৪৫০ মিলিয়ন ডলারের মূল্যায়ন করা হয়েছে।
অয়েল সেক্টরে ব্যবসা ছড়িয়ে থাকা কোম্পানিটি ২০২৫ সালের জন্য নির্ধারিত উল্লেখযোগ্য ঋণ পরিশোধের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে সংস্থাটি ইতিমধ্যে ঋণ থেকে ৭০০ মিলিয়ন ডলার ব্যবহার করেছে এবং প্রয়োজন অনুসারে বর্তমান ত্রৈমাসিকে আরও তহবিল অ্যাক্সেস করার পরিকল্পনা করেছে। তিন মাসের SOFR হার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রায় ৪.৮৪% দাঁড়িয়েছে। এছাড়া অতিরিক্ত ১২০ বেসিস পয়েন্ট সহ, ডলার-নির্ধারিত ঋণের মূল্য প্রায় ৬% হয়েছে। আর ঋণের ইয়েন-নির্ধারিত অংশের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ বেসিস পয়েন্ট, জাপানি বেঞ্চমার্ক রেটে।
প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে এই দ্বৈত-মুদ্রা ঋণ চুক্তি, মার্কিন ডলার এবং জাপানি ইয়েন উভয়কে অন্তর্ভুক্ত করে। ব্লুমবার্গের ডেটা দেখায় যে RIL-এর কাছে ২.৯ বিলিয়ন ডলার রয়েছে। যার মধ্যে ২০২৫ সালে নেওয়া ঋণের সুদের অর্থ প্রদান সহ বাকি কার্যক্রমের জন্য রাখা রয়েছে৷ এছাড়া জানা যাচ্ছে যে কোম্পানিটি তার আর্থিক নমনীয়তা বাড়ানোর জন্য এই ঋণ চেয়েছিল৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের সর্বোচ্চ রেট কর্পোরেট ঋণগ্রহীতা। এটি S&P থেকে একটি স্থিতিশীল দৃষ্টিভঙ্গি সহ একটি BBB+ ক্রেডিট রেটিং ধারণ করে, যা ভারতের BBB- সার্বভৌম রেটিং থেকে বেশি।
একটি নথি অনুসারে, ব্যাংক অফ আমেরিকার ঋণের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে ৩৪৩ মিলিয়ন ডলারের। অন্যান্য মূল অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে DBS ব্যাংক এবং HSBC উভয়ীর রয়েছে ৩০০ মিলিয়ন ডলার, জাপানের MUFG – এর 280 মিলিয়ন ডলার এবং ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI – এর ২৭৫মিলিয়ন ডলার। জাপানি ঋণদাতা স্ট্যান্ডার্ড চার্টার্ড, মিজুহো ব্যাংক এবং SMBC- এর প্রত্যেকেরই ২৫০ মিলিয়ন ডলারের এক্সপোজার রয়েছে। ফার্স্ট আবুধাবি ব্যাংক, সিটি ব্যাংক এবং ক্রেডিট এগ্রিকোল CBI সহ প্রত্যেকে ২৪১ মিলিয়ন ডলারের অবদান রেখেছে, প্রতিবেদনে বলা হয়েছে।




