Article By – আস্তিক ঘোষ

মুকেশ আম্বানি ভারতের শীর্ষ ধনী ব্যক্তি হলেও তাঁর বড় ভাই অনিল আম্বানি ব্যবসা ভাগের পর থেকে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। রিলায়েন্স ইফ্রার মালিক প্রায় দেউলিয়া হয়ে গেছিলেন ঋণ নেওয়ার পরে। অবশ্য বর্তমানে ঋণ প্রায় পরিশোধ করে দিয়েছেন অনিল আম্বানি, এবার শোনা যাচ্ছে তিনি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের সম্প্রসারণ পরিকল্পনা (expansion plans)-এর অর্থায়নের জন্য ৬,০১৪ কোটি টাকা সংগ্রহ করতে চাইছেন। আর অনিল আম্বানির কোম্পানিটি দু-ভাগে অর্থ সংগ্রহ করতে চলেছে।
জানা যাচ্ছে যে, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার প্রথম পর্যায়ে অগ্রাধিকারমূলক বা perferential ইস্যুর মাধ্যমে ৩,০১৪ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটি আবার পরবর্তী পর্যায়ে একটি যোগ্য প্রাতিষ্ঠানিক প্লেসমেন্ট বা QIP (Qualified Institutional Placement) চুক্তির মাধ্যমে ৩,০০০ কোটি টাকা সংগ্রহ করবে। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তার কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে QIP-এর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে বলে জানা যাচ্ছে। তবে কোম্পানিটি ইক্যুইটি শেয়ার বা কনভার্টেবল ওয়ারেন্ট ইস্যু করবে কিনা তা সীদ্ধান্ত নেয়নি।
অন্যদিকে জানা যাচ্ছে যে, প্রাক্তন ব্ল্যাকস্টোন হোনচো ম্যাথিউসিরিয়াক এবং ইক্যুইটি বিনিয়োগকারী নিমিশ শাহ মাইনোরিটি স্টেকের জন্য রিলায়েন্স ইনফ্রার পছন্দের ইস্যুতে ১,৮১৪ কোটি টাকা বিনিয়োগ করবেন। আরও জানা যাচ্ছে যে অনিল আম্বানি রিসি ইনফিনিটি (Risee Infinity)-র মাধ্যমে ১,৮১৪ কোটি টাকার সিকিউরিটিজ সাবস্ক্রাইব করবে। এছাড়া এটি সত্য যে রিসি ইনফিনিটি ইতিমধ্যেই রিলায়েন্স ইনফ্রার প্রায় ১৬%মালিকানার অধিকারি।




