buzywithinfoBuzy With Info
Everything About Business
zomswifig

রাজস্ব বৃদ্ধির জন্য নতুন পদক্ষেপ Swiggy, Zomato-এর! দুই সংস্থা কত টাকা বাড়ালো প্ল্যাটফর্ম ফি?

ফুড-ডেলিভারির মেজর দুই সংস্থা সুইগি (Swiggy) এবং জমাটো (Zomato) তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে। আর এই পদক্ষেপ নেওয়ার পেছনের কারণ হল, সংস্থা দুটি রাজস্ব বৃদ্ধি করতে চাইছে। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এটাই শেষ নয়। উভয় সংস্থা দাম বাড়াতে থাকবে যতক্ষন না গ্রাহকদের কাছ থেকে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। যার ফলে অর্ডারের পরিমাণ কমে যাবে। অবশ্য সুইগি পরবর্তী সময়ের জন্য প্ল্যাটফর্ম ফিতে উল্লেখযোগ্য বৃদ্ধির সংক্রান্ত কোনও প্রকার পরিকল্পনার ইঙ্গিত দেয়নি। 

8 2

Swiggy এবং Zomato প্ল্যাটফর্ম ফি অর্ডার প্রতি ৫ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করেছে। যদিও এই ১ টাকার বৃদ্ধি অনেকের কাছে ছোটো বলে মনে হতে পারে। তবে যদি Zomato– র দৈনিক অর্ডার দেখেন তবেই বুঝতে পারবেন ঠিক কতটা বৃদ্ধি হবে। দৈনিক প্রায় ২.২ – ২.৫ মিলিয়ন অর্ডার পরিচালনা করে। অর্থাৎ ১টাকা বৃদ্ধির পর ফুড ডেলিভারি প্ল্যাটফর্মটির দৈনিক আয় বাড়িয়ে ১.২৫ কোটি থেকে ১.৫০ কোটি টাকা করতে চাইছে। যার মধ্যে ২৫ লাখ টাকা দৈনিক আয় থেকে অতিরিক্ত লাভ হবে। একই পথে হাঁটছে Swiggy। 

কেবল ৬ টাকা নয়, পিক আওয়ারে দিল্লি, হায়দ্রাবাদ বেঙ্গাঁলুরু সহ অন্যান্য শহরের নির্দিষ্ট গ্রাহকদের থেকে অর্ডার প্রতি প্ল্যাটফর্ম ফি Zomato ৯ টাকা এবং Swiggy ১০ টাকা নিয়ে থাকে। তবে Swiggy, Zomato প্রথম নয়, এই বছরের মার্চ মাসে ডেলিভারি স্টার্টআপ Zepto প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে। বর্তমানে সংস্থাটি প্রতিদিন প্রায় ৫৫০,০০০ অর্ডার পরিচালনা করার সাথে ২ টাকা প্ল্যাটফর্ম ফি থেকে দৈনিক ১১ লাখ টাকা অতিরিক্ত আয় করছে। 

New in article ads By Sir 1

জানা যাচ্ছে যে Zomato এবং Swiggy- র প্ল্যাটফর্ম ফি বাড়াচ্ছে, তা তাদের দ্রুত বাণিজ্যিক উদ্দ্যোগ Instamart এবং Blinkit- এ প্রসারিত করেনি। আর রেস্তরার ফি, GST এবং ডেলিভারি চার্জের সাথে ৬ টাকা প্ল্যাটফর্ম ফি Swiggy এবং Zomato কেবলমাত্র দিল্লি এবং ব্যাঙ্গালুরুতে চালু করেছে। তবে সাম্প্রতিক ফি কাঠামো ধীরে ধীরে দেশব্যাপী প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading