buzywithinfoBuzy With Info
Everything About Business
zmtfig

Zomato-র বড় আপডেট! NBFC রেজিস্ট্রেশন থেকে পিছিয়ে এল সংস্থা, কেন এমন সিদ্ধান্ত?

বড় ঘোষণা করল অনলাইন ফুড ডেলিভারি সংস্থা  ‘Zomato’। ঋণের ব্যবসা আর চালাবে না এই খাদ্য সরবরাহকারী সংস্থা। Zomato এর শেয়ারহোল্ডারদের জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার স্টক মার্কেটকে Zomato  জানিয়েছে, 2022 সালের এপ্রিলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে নন – ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) লাইসেন্স চেয়েছিল Zomato।

9

Zomato

এখন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এর কাছে করা আবেদন প্রত্যাহার করেছে এই অনলাইন ফুড ডেলিভারি কোম্পানি। আসলে, 2021 সালের অগাস্টে জোম্যাটো পেমেন্ট প্রাইভেট লিমিটেড গঠন করে দীপিন্দর গোয়েলের কোম্পানি জোম্যাটো। এর উদ্দেশ্য ছিল, পেমেন্ট অ্যাগ্রিগেটর (PA) লাইসেন্স পাওয়া। এর পরে 2022 সালের ফেব্রুয়ারিতে Zomato Financial Services -ও তৈরি করা হয়েছিল।

***আপনাদের জন্য থাকছে স্পেশাল অফার***
নিচে দেওয়া বাটনে ক্লিক করে এখনই আমাদের কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে
📢 📢স্পেশাল অফার
নিচে দেওয়া বাটনে ক্লিক করে 👇👇এখন কোর্সটি কিনুন মাত্র ৬৯৯ টাকায়

সরকারি প্রকল্পের কোর্স

কিন্তু, নন – ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFC) মেলেনি। এবার প্রশ্ন উঠছে, জোম্যাটোর এই সিদ্ধান্তে কোম্পানির রাজস্ব বা কাজের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে কিনা। তবে জোম্যাটো জানিয়েছে যে, কোম্পানির এই সিদ্ধান্ত কোম্পানির রাজস্ব বা কাজের উপর কোনও বড় প্রভাব ফেলবে না।

Zomato

গত মাসে জানা গিয়েছে , Paytm -এর সিনেমা এবং টিকিট বুকিং ব্যবসা কেনার জন্য জোম্যাটো আলোচনা করছে। এই প্রসঙ্গে Paytm এর সঙ্গে আলোচনার কথা স্বীকার করেছে কোম্পানিটি। তবে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। যদি চুক্তি সম্পন্ন হয়, তাহলে 2020 সালে উবার ইটস এবং 2021 সালে Blinkit কেনার পর Zomato -এর সব থেকে বড় অধিগ্রহণ হবে এটি। 4,447 কোটি টাকায় Blinkit কিনেছিল জোম্যাটো।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading