buzywithinfoBuzy With Info
Everything About Business
Tata

বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী! টাটা কনজিউমারের গ্রোথ বিজনেসে ভর করে বাড়ছে শেয়ারে উত্থান

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

টাটা গ্রুপের FMCG সংস্থা টাটা কনজিউমার প্রোডাক্টসের শেয়ারদরে উর্ধ্বগতি দেখা গেছে। এর মূল কারণ হল– কোম্পানির দ্রুত সম্প্রসারিত গ্রোথ বিজনেস, বিশেষ করে রেডি-টু-ড্রিংক, প্রিমিয়াম ফুড, স্বাস্থ্য পণ্য (Health Products) এবং ডিজিটাল ব্রিক্রির মতো উচ্চ প্রবৃদ্ধির বিভাগগুলির শক্তিশালী পারফর্ম্যান্স। এর ফলে কোম্পানির ভবিষ্যৎ আয় ও মুনাফা নিয়ে বাজারে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এদিকে টাটা কনজিউমার ইতিমধ্যেই চা ও কফির মতো ফেমাস ব্যবসার বাইরে প্যাকেটজাত ফুড (খাদ্য), মসলা, প্রোটিন-ভিত্তিক পণ্য এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর দিকে জোর দিচ্ছে।

5 2

বিশ্লেষকদের মতে, এই উচ্চ প্রবৃদ্ধির বিভাগগুলি আগামী কয়েক বছরে কোম্পানির আয়ের বড় চালিকাশক্তি হতে পারে। এছাড়া কোম্পানির বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন পণ্য বাজারে আনা এবং ব্র্যান্ডে ধারাবাহিক বিনিয়োগও বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। যার ফলে বাজারে টাটা কনজিউমারকে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনাময় FMCG সংস্থা হিসেবে দেখা হচ্ছে। এর পাশাপাশি নতুন পণ্য বাজারে আনা, দেশজুড়ে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও শক্তিশালী করা এবং ডিজিটাল বিক্রিতে জোর দেওয়ার কৌশলও বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। 

টাটা কনজিউমার প্রোডাক্টসের শেয়ারদরের এই উত্থান দেখা যে, ভারতীয় FMCG ইন্ডাস্ট্রিতে এখণ প্রবৃদ্ধির নতুন চালিকাশক্তি হয়ে উঠেছে প্রিমিয়াম, স্বাস্থ্যকেন্দ্রিক ও ভ্যালুঅ্যায়েড প্রোডাক্ট। কোম্পানির এই কৌশল সফল হলে ভবিষ্যতে আয় ও মুনাফা আরও বাড়তে পারে। একই সঙ্গে এটি অন্যান্য FMCG সংস্থাকেও নতুন পণ্য ইনোভেশন, ব্র্যান্ড শক্তিশালী করা এবং উচ্চ প্রবৃদ্ধির বিভাগে বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করবে। যার ফলে এই প্রবণতা শুধু টাটা কনজিউমার নয়, গোটা ভারতীয় কনজিউমার পরোডাক্টের ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা ও দীর্ঘমেয়াদি বৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading