buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ব্যাংক থেকে শিল্পে বদলে যাচ্ছে ভারতের শেয়ারবাজারের চিত্র! বার্ষিক ভিত্তিতে কীভাবে বদলাচ্ছে নিফটি ৫০০-এর নতুন ছবি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনীতি যেমন বদলাচ্ছে, ঠিক তেমনি বদলে যাচ্ছে দেশের শেয়ারবাজারের চিত্রও। যেখানে ব্যাংক ও আর্থিক পরিষেবা (Financials) সংস্থাগুলির আধিপত্য ছিল, একন ঠিক সেখানে ধীরে ধীরে বাড়ছে শিল্প (Industrials), উৎপাদন, প্রতিরক্ষা (Defense), অবকাঠামো (Infrastructure) এবং ক্যাপিটাল গুডস সংস্থাগুলির উপস্থিতি। নিফটি ৫০০ সূচক দেশের বৃহত্তম ৫০০টি তালিকাভুক্ত কোম্পানিকে প্রতিনিধিত্ব করে। 

11

আর এই সূচকের খাতভিত্তিক পরিবর্তন ভারতের অর্থনীতির দীর্ঘমেয়াদি প্রবণতারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। গত কয়েক বছরের সরকার অবকাঠামো উন্নয়ন, রেল, প্রতিরক্ষা উৎপাদন ‘মেক ইন ইন্ডিয়া’ এবং PLI (Production Linked Incentives) প্রকল্পে জোর দেওয়ায় শিল্প সংস্থাগুলির বাজারমূল্য দ্রুত বেড়েছে। যার ফলে নিফটি ৫০০ (Nifty 500)-এ ইন্ডাস্ট্রিয়ালসের ওয়েট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া এর ফলে ইন্ডাস্ট্রিয়াল ও ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলির বাজারমূল্যও দ্রুত বেড়েছে এবং নিফটি ৫০০-এ তাদের অংশও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে ফিন্যান্সিয়ালস এখনও সূচকের সবচেয়ে বড় খাতগুলির মধ্যে থাকলেও, তাদের অংশীদারিত্ব আগের তুলনায় কিছুটা কমেছে। কারণ অন্যান্য খাত, বিশেষ করে শিল্প, বিদ্যুৎ, প্রতিরক্ষা, ইঞ্জিনিয়ারিং ও ক্যাপিটল গুডস সহ অনেক খাত দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন ভারতের অর্থনীতির একটি বড় কাঠামোগত রূপান্তরের ইঙ্গিত। অর্থাৎ পরিষেবা নির্ভর প্রবৃদ্ধির পাাপাশি উৎপাদন ও শিল্পভিত্তিক অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। সাথে আগামী কয়েক বছরে এই প্রবণতা আরও জোরদার হতে পারে বলে মনে করা হচ্ছে।

বিনিয়োগকারীদের জন্য এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এটি দেখিয়ে দিচ্ছে যে ভবিষ্যতের বাজারে শুধুমাত্র ব্যাংকিং বা আর্থিক খাতের উপর নির্ভর করলে চলবে না। শিল্প, অবকাঠামো, প্রতিরক্ষা, বিদ্যুৎ এবং উৎপাদন-ভিত্তিক সংস্থাগুলিও দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, বিনিয়োগের ক্ষেত্রে খাতভিত্তিক বৈচিত্র্য বজায় রাখা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading