buzywithinfoBuzy With Info
Everything About Business
Zomato

Zomato সম্প্রতি ৮০৩ কোটি টাকার GST ডিমান্ড নোটিশ পেয়েছে! ফুড ডেলিভারি সংস্থা কেনো এই নোটিশ পেয়েছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Zomato (জোম্যাটো) ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়কালের মধ্যে জরিমানা এবং সুদ সহ বকেয়া ট্যাক্সের জন্য ৮০৩ কোটি টাকার সোকোজ নোটিশ পেয়েছে, GST কতৃপক্ষের কাছ থেকে। আর এটি এমন সময় এসেছে যখন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলি ডেলিভারি ফি থেকে প্রাপ্ত ট্যাক্স নিয়ে কথা বলছে। GST কতৃপক্ষ জোম্যাটো কোম্পানির প্রতিক্রিয়া মূল্যায়নের পর ডিসেম্বরে সোকস্ নোটিশ জারি করেছে। আরও জানা যাচ্ছে যে, ৮০৩.৭ কোটি টাকার ট্যাক্স চাহিদা ২০২৩ সালের এপ্রিল – জুন মাসের মধ্যে লাভজনকতা অর্জনের পর থেকে জোম্যাটোর মোট লাভকে ছাড়িয়ে গেছে। 

11

তবে চলুন দেখে নেওয়া যাক, কেনো জোম্যাটো GST ডিমান্ড নোটিশ পেয়েছে? :- 

  1. GST রেগুলেশন বা প্রবিধান অনুসারে, খাদ্য সরবরাহ পরিষেবাগুলি ১৮% ট্যাক্স হার আকর্ষন করে। আর সরকার যে প্ল্যাটফর্মগুলির রক্ষণাবেক্ষণ করে, তাদের পরিষেবা পেতে গেলে এই ট্যাক্স দিতে হবে। যেহেতু Zomato গ্রাহকদের কাছ থেকে চার্জ গ্রহণ করছে, তাই তাকেও সরকারকে পরিষেবা চার্জ দেওয়ার কথা।
  1. সেন্ট্রাল GST আইনের ধারা ৯ (৫) সুনির্দিষ্ট করে যে খাদ্য সরবরাহ, রাইড হেইলিং এবং ই-কমার্স সহ বিভিন্ন সেক্টর জুড়ে ব্যবসার একত্রিত প্ল্যাটফর্মগুলি তাদের পরিষেবা প্রদানকারীদের পক্ষ থেকে পরোক্ষ কর সংগ্রহ এবং প্রদানের জন্য দায়ী।
  1. সাবস্টেশাল করের পরিমাণ অক্টোবর, ২০১৯ মার্চ, ২০২২ পর্যন্ত সময়কালকে কভার করে। GST কতৃপক্ষ ডেলিভারিকে পরিষেবা হিসাবে বিবেচনা করে, তাই এই সময়সীমার মধ্যে zomato দ্বারা গৃহীত ফিগুলিকে করযোগ্য করে তোলে। 

তবে চলতি বছরে ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের জন্য এটি নতুন কিছু নয়। এর আগে জোম্যাটোর বেঙ্গালুরু ভিত্তিক প্রতিযোগী সংস্থা সুইগী (swiggy) একই উদ্বেগের বিষয়ে ডিসেম্বরে প্রথমভাগে একটি সোকজ নোটিশ পেয়েছিল। যার পরিমাণ ৩২৬.৮ কোটি টাকা অবৈতনিক বা un-paid ট্যাক্স রয়েছে। তবে সুইগী এখনও আনুষ্ঠানিক চাহিদা বিজ্ঞপ্তি পায়নি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading