buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG

মধ্যপ্রাচ্যের নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে ভারত! ২০২৭ সালে আমদানি হওয়া LPG-এর ২৫% আসতে পারে আমেরিকা থেকে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

রান্নার গ্যাসের সরবরাহ আরও নিরাপদ করতে বড় কৌশলগত সিদ্ধান্তের পথে ভারত। ২০২৭ সাল থেকে দেশের মোট LPG বা রান্নার গ্যাস আমদানির প্রায় ২৫% যুক্তরাষ্ট্র থেকে আনার পরিকল্পনা করছে কেন্দ্র। এই পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে চাইছে ভারত, পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যও রয়েছে। আর এই সীদ্ধান্তের পেছনে রয়েছে ২০২৬ সালের প্রথমার্ধে তৈরি হওয়া LPG সংকট। ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যহত হওয়ায় ভারতে রান্নার গ্যাসের ঘাটতি দেখা দেয়।

10

বর্তমানে ভারতের LPG আমদানির প্রায় ৯০% মধ্যপ্রাচ্য থেকে আসে। সূত্রের খবর, ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাস্ট্রায়ত্ত সংস্থাগুলি আগামী কয়েক মাসের মধ্যেই ২০২৭ সালের জন্য মার্কিন LPG কেনার টেন্ডার জারি করতে পারে। পাশাপাশি মার্কিন সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করতে একটি প্রতিনিধিদলও যুক্তরাষ্ট্র সফরে যেতে পারে। আর এই পদক্ষেপ শুধু জ্বালানি নিরাপত্তার জন্য নয়, ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

ভারত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করতে সাহায্য করবে। এদিকে আবার, ভারতে LPG আমদানির উৎস বৈচিত্র্যময় হলে জ্বালানি সরবরাহে ভূ-রাজনৈতিক ঝুঁকি কমবে এবং ভবিস্যতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হলেও দেশের রান্নার গ্যাস সরবরাহ তুলনামূলকভাবে স্থিতিশীল রাখা সহজ হবে। একই সঙ্গে মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি ভারত-আমেরিকা বানিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা কৌশলকে আরও মজবুত করবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading