buzywithinfoBuzy With Info
Everything About Business
Iphone

চীন থেকে উৎপাদন সরিয়ে ভারতের দিকে জোর দিচ্ছে অ্যাপল, এখন বিশ্বের প্রায় ২৫% আইফোন তৈরি হচ্ছে ভারতে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্ব প্রযুক্তি ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আইফোন উৎপাদনের নতুন পরিসংখ্যান। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple) এখন তাদের মোট আইফোন উৎপাদনের প্রায় ২৫% ভারতে সম্পন্ন হচ্ছে। কয়েক বছর আগেও যেখানে আইফোন তৈরির প্রধান কেন্দ্র ছিল চীন, সেখানে এখন দ্রুত গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে উঠে আসছে ভারত। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে ভারতে প্রায় ৫৫ মিলিয়ন আইফোন অ্যাসেম্বল করা হয়েছে। আগের বছরের তুলনায় এই উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 

July 18 New in article ads By Sir 1

বিশ্বের মোট আইফোন উৎপাদনের একটি বড় অংশ এখন ভারতের বিভিন্ন কারখানায় তৈরি হচ্ছে এবং এর অনেকটাই সরাসরি বিদেশে রপ্তানি করা হচ্ছে। এবং এর অনেকটাই সরাসরি বিদেশে রপ্তানি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করার জন্যই এই পদক্ষেপ নিয়েছে অ্যাপল। গত কয়েক বছরে ভূ-রাজনৈতিক উত্তেজনা, বাণিজ্যিক শুল্ক এবং সাপ্লাই চেইনের সমস্যার কারণে চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে সংস্থাটি। সেই কারণেই উৎপাদনের একটি বড় অংশ ধীরে ধীরে সরিয়ে আনা হচ্ছে ভারতে। 

অবশ্য ভারতে আইফোন তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে একাধিক বড় প্রযুক্তি সংস্থা। এর মধ্যে রয়েছে ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স এবং পেগাট্রন। এই সংস্থাগুলির কারখানায় বিভিন্ন আইফোন মডেলের অ্যাসেম্বল করা হচ্ছে। ভারত সরকারের উৎপাদন বাড়ানোর উদ্যোগও এই পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে ইলেকট্রনিক্স উৎপাদন বাড়াতে চালু করা প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ বা PLI প্রকল্প বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করেছে। এর ফলে শুধু উৎপাদন নয়, আইফোন রপ্তানিও দ্রুত বেড়েছে। 

অর্থনীতিবিদদের মতে, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরে ভারতের অংশ আরও বাড়তে পারে। কিছু অনুমান বলছে, ২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রায় ৩০% আইফোন ভারতের তৈরি হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading