বাতিল করা হল ভারত ও বাংলাদেশের মধ্যে চলা সমস্ত ট্রেন। ট্রেনগুলি 19 জুলাই 2024 থেকে 6 আগস্ট 2024 পর্যন্ত বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। এদিকে ঢাকা-নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস 21 জুলাই 2024 থেকে বাতিল করা হয়েছে। জানা যাচ্ছে ট্রেনের রেক বর্তমানে রয়েছে বাংলাদেশে।
13109/13110 কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস পূর্ব রেল 19.07.2024 থেকে 06.08.2024 তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছে৷
13107/13108 কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে 19.07.2024 থেকে 06.08.2024 তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছে৷
13129/13130 কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস পূর্ব রেল 19.07.2024 থেকে 06.08.2024 তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছে৷
13131/13132 ঢাকা-নিউ জলপাইগুড়ি-ঢাকা, মিতালী এক্সপ্রেস উত্তর পূর্ব রেলওয়ে 21.07.2024 তারিখ থেকে বাতিল করা হয়েছে।
দুই দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ভারত ও বাংলাদেশের মধ্যেকার রেলের যোগাযোগ ব্যবস্থা। দেশভাগের পরেও রেল পরিষেবা চালু ছিল দুই দেশের মধ্যে। কিন্তু সময়ের সাথে সাথে তা আরও প্রসারিত হতে থাকে। ভারত পাকিস্তান আলাদা হওয়ার সময় বিভক্ত হয়ে যায় বাংলা প্রদেশটিও। তাই দুই দেশের মধ্যে বিভক্ত হয়ে পড়ে রেলওয়ে নেটওয়ার্ক। তবে দুই দেশের মানুষের মধ্যে যাওয়া আসা এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। আর এই আন্দোলনের মূল মাধ্যম ছিল রেল।
1972 সালে চালু হয় ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস। দুই দেশের মানুষের মধ্যে সংযোগ স্থাপনের প্রতীক হয়ে ওঠে এই এক্সপ্রেস ট্রেন। এরপর চালু করা হয় অন্যান্য ট্রেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বন্ধন এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেসের পর বন্ধন এক্সপ্রেস এর মত ট্রেন চালু হয় দুই দেশের মধ্যে। সম্প্রতি দুই দেশের সম্পর্ককে আরও বন্ধুত্বপূর্ণ করে তোলার জন্য এবং দুই দেশের মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে মিতালী এক্সপ্রেস চালু করা হয়।
বর্তমানে অবশ্য বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়নের কারণে ভারত বাংলাদেশের মধ্যে সমস্ত রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, সীমান্ত বিরোধের কারণে সময়ে সময়ে দুই দেশের মধ্যে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।
Article By – আস্তিক ঘোষ






