Article By – সুনন্দা সেন

ভারতের বৈদ্যুতিক গাড়ি বা EV ইন্ডাস্ট্রি উদ্দেশ্যে বড় ঘোষণা করলো দেশে দুই বড় সংস্থা। টাটা গ্রুপ ও JSW গ্রুপ মিলে প্রায় ১ বিলিয়ন ডলার বা ৮০০০ কোটি টাকারও বেশি অর্থ বিনিয়োগ করতে চলেছে দেশের EV ও ব্যাটারি প্রুযুক্তির গবেষণা ও উন্নয়নে। রিপোর্ট অনুযায়ী, টাটা গ্রুপের ব্যাটারি ইউনিট ‘আগ্রস’ ব্যাঙ্গালুরুতে একটি উন্নত গবেষণা কেন্দ্র গড়ে তুলছে। যেখানে LEP (Lithium Iron Phosphate) এবং LMFP (Lithium Manganese Iron Phosphate)– এর মতো নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি উপর কাজ হবে।
এই প্রকল্পে টাটা গ্রুপ ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করতে পারে। অন্যদিকে JSW মোটরস, মহারাষ্ট্রে নিজস্ব EV ও ব্যাটারি গবেষণা হাব তৈরির জন্য আগামী কয়েক বছরে অন্তত ৫০০ মিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করছে। আর এই বিনিয়োগের মূল লক্ষ্য হল – চীনা প্রযুক্তি ও আমদানির উপর নির্ভরতা কমানো। বর্তমানে ভারতের EV ইন্ডাস্ট্রির বড় অংশই চীনের ব্যাটারি সেল, কাঁচামাল (Raw materials) ও যন্ত্রাংশের উপর নির্ভরশীল।
দেশীয় প্রযুক্তি তৈরি করে ‘মেক ইন ইন্ডিয়া’, যার EV ইকোসিস্টেম গড়ে তোলাই বড় লক্ষ্য হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ভারতের EV শিল্পে দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে। এতে দেশীয় উৎপাদন বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং ভারত বৈশ্বিক EV সাপ্লাই চেইনে আরও শক্তিশালী অবস্থান নিতে পারবে। একই সঙ্গে উন্নত ব্যাটারি প্রযুক্তি তৈরি হলে ভারতীয় EV-র দামও ভবিষ্যতে কমতে পারে।




