Article By – সুনন্দা সেন

ভারতের অর্থনৈতিক এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনা তুলে ধরে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগাড়িয়া আজ (১মার্চ, ২০২৫)-এ বলেন যে ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশ হওয়ার লক্ষ্য অর্জন করার বেশ কাছাকাছি। তিনি জোর দিয়ে বলেন যে অতিরিক্ত সংস্কার প্রয়োজন হলেও বর্তমান মূল্যে ডলারের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থনৈতিক সম্প্রসারণ বজায় রাখার জন্য ভারত ভালো অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন যে, যদি দেশ এই প্রবৃদ্ধির হার বজায় রাখে তাহলে ৯.৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।
পানাগারিয়া জোর দিয়ে বলেন যে ২০৪৭ সালের মধ্যে মাথাপিছু আয় ১৪,০০০ ডলারের উচ্চ-আয়ের সীমায় পৌঁছানোর জন্য বর্তমান মূল্যে ডলারের নিরিখে দেশের প্রবৃদ্ধির হার ১০.১%-এ বজায় রাখা প্রয়োজন। ২০২৩-২৪ সালে ভারতের মাথাপিছু আয় ২,৫৭০ ডলার ছিল। পানাগারিয়া বলেছেন যে আরও বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। যা আগামী দশকগুলিতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন যে ২০৪৭ সাল পর্যন্ত দেশের জনসংখ্যা প্রতিবছর ০.৬% হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যা টেকসই অর্থনৈতিক সম্প্রসারণের জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান করে।
সাম্প্রতিক GDP প্রবৃদ্ধির প্রবণতা সম্পর্কে মন্তব্য করার সময় পানাগারিয়া উল্লেখ করেছেন যে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকের অণুমান পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় কম ছিল। তবে তৃতীয় প্রান্তিকে GDP প্রবৃদ্ধিতে উন্নতি দেখা গেছে। এছাড়া শেষ ২১ বছরে দেশের দারিদ্রতা অনেকটা হ্রাস পেয়েছে। পাশাপাশি তিনি স্বল্পমেয়াদে বাজার ওঠানামার উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে অর্থনৈতিক কর্মক্ষমতা সম্পর্কে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করার কথা বলেছেন। আর অর্থনৈতিক স্থিতীশিলতা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, যদি একটি ত্রৈমাসিকের মধ্যেও GDP পরিসংখ্যান থাক, তাহলেও ভিকশিত ভারতের লক্ষ্য নিয়ে জল্পনা শুরু হবে।




