সম্প্রতি পণ্যের গুণমান খারাপ হওয়ার কারণে ভারতের Spice শিল্প একটি বড়সড় ধাক্কা খেয়েছে। ভারত থেকে গোটা এবং গুড়ো মশলার রপ্তানি বিদেশে হয়। বিশ্বব্যাপী মশলা উৎপাদনে ভারতের অবদান ৭৫%। এটি মশলার বৃহত্তম ভোক্তা এবং রপ্তানিকারকও। IMARC গ্রুপের মতে, ২০২৩ সালে ভারতে মশলার বাজারের আকার ছিল ১,৮০,৭৬০ কোটি টাকা। তবে সম্প্রতি ভারতের ১১০ এরও বেশি Spice প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স বাতিল করে দিয়েছে FSSAI (Food Safety and Standards Authority of India)। সাথে কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, সম্পূর্ণভাবে Spice উৎপাদন বন্ধ করার।
ভারত সবচেয়ে বেশি মশলা রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা যায় ২০২৩ সালে ভারত ৪২ বিলিয়ন ভারতীয় রুপি মশলা রপ্তানি করেছিলো। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, জার্মানি, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং হংকং সহ নানা দেশে নিজের ব্যবসা ছড়িয়ে রয়েছে। তবে ২০২৪ সালের সিঙ্গাপুর এবং হংকংয়ের পক্ষ থেকে জনপ্রিয় ভারতীয় মশলা প্রস্তুতকারী সংস্থা MDH প্রাইভেট লিমিটেডের মশলার পর নিজেদের দেশে এভারেস্ট ফুড প্রোডাক্টসের পণ্য নিষিদ্ধ করে দেয়। আর কারণ হিসেবে জানায়, ভারতীয় এই দুই কোম্পানির মশলা জাতীয় পণ্যে কার্সিনোজেনিক পেস্টিসাইড বা কীটনাশক ইথিলিন অক্সাইড রয়েছে।
সরকারি প্রকল্পের কোর্স
খবর সামনে আসার পর FSSAI দেশের মশলা প্রস্তুতকারী সংস্থাগুলির পণ্যের নমুনা সারা দেশের বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে এবং তাতে ক্ষতিকারক কীটনাশক পাওয়ায় একাধিক মশলা প্রস্তুতকারী সংস্থার লাইসেন্স বাতিল করে এবং উৎপাদন সম্পূর্ন রূপে বন্ধ করতে বলে। যার দরুন ভারতের ৪৫ হাজার কোটির ব্যবসায় আতঙ্ক সৃষ্টি হয়। জানা যাচ্ছে এখনো বহু কোম্পানির মশলার নতুনা পরীক্ষা চলছে। আর এই সবের প্রভাব পড়েছে মশলা শিল্পে। জুন মাসে ভারতের মশলা রপ্তানি ৫.৮৪% কমেছে।

Article By – সুনন্দা সেন






Comments are closed