ভারতীয় কোম্পানির মশলা নিষিদ্ধ করেছে হংকং এবং সিঙ্গাপুর। এছাড়া, অন্যান্য অনেক দেশের পর্যবেক্ষণ তালিকায় রয়েছে ভারতীয় মশলা। যদিও 2024 সালের অর্থবর্ষে ভারত থেকে Spice export রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ভারত থেকে গত বছরের তুলনায় এই আর্থিক বছরে 17 শতাংশ বেশি Spice export হয়েছে। বিশেষ করে কালো মরিচ, এলাচ এবং হলুদের দাম বেশি হওয়ায় ভালো আয় করেছিল ভারত।

ভারত থেকে যেসব দেশ মশলা আমদানি করে তাদের মধ্যে এগিয়ে রয়েছে চিন। এরপরই রয়েছে আমেরিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী ও থাইল্যান্ড। ভারত বিশ্বের বৃহত্তম মশলা উৎপাদনকারী এবং রফতানিকারক দেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন, কিছু মশলার উৎপাদন কমে যাওয়ার কারণে চলতি অর্থবর্ষে ভারতের দেশের মশলা রফতানি কমে যেতে পারে।
সরকারি প্রকল্পের কোর্স
সিঙ্গাপুর এবং হংকং কিছু ভারতীয় কোম্পানির পণ্য নিষিদ্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু নিষেধাজ্ঞা নয়, হলুদের মতো মশলার উৎপাদন কমে যাওয়ার কারণে রফতানিতে প্রভাব পড়েছে। ভারতের মরিচ চিন ও বাংলাদেশে দারুন জনপ্রিয়। চিন ও বাংলাদেশে চাহিদা বৃদ্ধির কারণে ভারত থেকে লঙ্কা রফতানি 15 শতাংশ বেড়ে 1.509 বিলিয়ন ডলার হয়েছে। টাকার অঙ্কে দেখতে গেলে 18 শতাংশ বৃদ্ধির সঙ্গে 12,492 কোটি টাকা।

ভারত থেকে সবচেয়ে বেশি মশলা রফতানি হয় চিনে। গত অর্থ বর্ষে লঙ্কা, ধনে, আদা, সেলারি, মৌরি ও রসুনের রফতানি ব্যাপক ভাবে বেড়েছে। অন্যদিকে কালো মরিচ, মেথি, তেঁতুল ও পুদিনাজাত পণ্যের রপ্তানি কমেছে। তবে আশা করা হচ্ছে, আবারও গত বছরের সমান মশলা রফতানি করবে ভারত।
Article By – আস্তিক ঘোষ



