মূল্যবৃদ্ধি, বাড়তে থাকা চাপের বিরুদ্ধে সাধারণ সুরক্ষা প্রদান করার জন্য দেশের কেন্দ্রীয় সরকার এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশোনভোগীদের জন্য DA বা মহার্ঘ্য ভাতা প্রদান করে থাকে। যা তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কারণে সরকার বছরে দুবার DA বৃদ্ধি করে। তা জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর হয়। আর ঘোষণা করা হয় সাধারণত মার্চ এবং সেপ্টেম্বর মাসে। জানুয়ারি মাসের DA বৃদ্ধির ঘোষণা সাধারণত মার্চ মাসে করা হয় এবং অক্টোবর বা নভেম্বর মাসের DA বৃদ্ধির ঘোষণা জুলাই মাসে করা হয়।
কনজিউমার প্রাইস ইনডেক্স বা CPI বেতন সংশোধনের মাধ্যমে DA বৃদ্ধি নিশ্চিত করে। এছাড়া এটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ হিসাবে জীবনের পথ সরল করতে এবং তাল মিলিয়ে চলতে সাহায্য করে। কেন্দ্র সরকার গতকাল অর্থাৎ ১৬ অক্টোবর, ২০২৪-এ ঘোষণা করেছে ৩% DA বৃদ্ধি অনুমোদন দিয়েছে। এর আগে মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ৪২%। কেন্দ্রীয় সরকারের ৩% বৃদ্ধির ঘোষণার পর এই পরিমাণ দাঁড়াবে ৪৫%-এ। মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রান (যা বেতনভোগীদের জন্য থাকে) ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হয়েছে।
সেই নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকারের ৩% DA বৃদ্ধি কর্মচারীদের বেসিক মাইনের নিরিখে পাওয়া যাবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের বেতন ও বৃদ্ধি হতে চলেছে। উদাহরণ দিয়ে বুঝতে গেলে: কোনো ব্যক্তির মাসিক বেতন যদি ২০,০০০ টাকা হয়, সেক্ষেত্রে ওই কর্মচারীর মাইনে ১ জুলাই থেকে প্রায় ৬০০ টাকা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এর পরের প্রত্যেক মাসে ২০,৬০০ টাকা মাইনে পাওয়ার সাথে এক কালে গত তিন মাসের বকেয়া বাবদও টাকা পাবেন।





