Article By – সুনন্দা সেন

সাম্প্রতিক বছরগুলিতে ভারতের পেমেন্ট ইকোসিস্টেমে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে মোট পেমেন্ট লেনদেনের ৯৯.৮% ডিজিটাল পেমেন্টের মাধ্যমে হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর মতো, এই সময়ে মোট লেনদেন পরিসংখ্যায় ৯৯.৭% ডিজিটাল পেমেন্টের অংশীদারিত্ব ছিল। চলতি বছরের প্রথমার্ধে মোট পেমেন্ট লেনদেনের পরিমান ছিল ১,৫৭২ লক্ষ কোটি টাকা। যার মধ্যে ১,৫৩৬ লক্ষ কোটি টাকা ডিজিটাল পেমেন্ট হিসেবে স্থানান্তরিত।
২০১৯ সালে ডিজিটাল পেমেন্টের পরিমান ছিল মোট লেনদেনের প্রায় ৯৬.৭% এবং মূল্যের দিক থেকে ৯৫.৫%। আর ২০১৯ সাল থেকে ২০২৫ সালের প্রথম ছয় মাসের লেনদেনে ডিজিটাল পেমেন্টের অংশীদারিত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সাথে দ্বিতীয়ার্ধেরও ডিজিটাল লেনদেনের মধ্যে ডিজিটাল পেমেন্টের ভ্যালুও উল্লেখ করা হলো –
সাল | ডিজিটাল পেমেন্টের ভ্যালু | |
| প্রথম ছয় মাসে | শেষ ছয় মাসে | |
| ২০১৯ | ৯০০ লক্ষ কোটি টাকা | ৭৯৫ লক্ষ কোটি টাকা |
| ২০২০ | ৬৭৯ লক্ষ কোটি টাকা | ৭০৮ লক্ষ কোটি টাকা |
| ২০২১ | ৭৮৫ লক্ষ কোটি টাকা | ৮৯০ লক্ষ কোটি টাকা |
| ২০২২ | ৯৬৮ লক্ষ কোটি টাকা | ১,০৩৭ লক্ষ কোটি টাকা |
| ২০২৩ | ১,১২৩ লক্ষ কোটি টাকা | ১,১৯৮ লক্ষ কোটি টাকা |
| ২০২৪ | ১,৩২৭ লক্ষ কোটি টাকা | ১,৪৩১ লক্ষ কোটি টাকা |
| ২০২৫ | ১,৫৩৬ লক্ষ কোটি টাকা | — |
২০২৫ সালের প্রথম ছয় মাসে পরিমাণের দিক থেকে ৮৫% লেনদেনের ক্ষেত্রে UPI সবচেয়ে বেশি অবদান রেখেছিল। যেখানে মূল্যের দিক থেকে লেনদেনের ক্ষেত্রে এর অংশ ছিল মাত্র ৯%। UPI খুব বেশি সংখ্যক ছোট মূল্যের লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। যার ফলে পরিমাণে (term of volume) দিক থেকে এর শেয়ার বেশি হয়, কিন্তু মূল্যের দিক থেকে কম হয়।




