buzywithinfoBuzy With Info
Everything About Business
External debt

চলতি বছরের জুন মাস থেকে বৈদেশিক ঋণ ৪.৩% বৃদ্ধি পেয়েছে! জানুন অর্থ মন্ত্রকের মতামত –

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অর্থ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের বৈদেশিক ঋণ (External debt) বেড়ে ৭১১.৮ বিলিয়ন ডলার হয়েছে। যা চলতি বছরের জুনের তুলনায় ৪.৩% বেশি। যেখানে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শেষে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়ে ছিল ৬৩৭.১ বিলিয়ন ডলারে। আবার ভারতের ত্রৈমাসিক বৈদেশিক ঋণের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সেপ্টেম্বর ভারতের ৭১১.৮ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ ছিল, যা জুনের এন্ডের তুলনায় ২৯.৬ বিলিয়ন ডলারের রেকর্ড বৃদ্ধির কথাও বলছে।

11

পাশাপাশি আরও জানা যাচ্ছে যে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ১৮.৮%-এর বিপরীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে GDP অনুপাতের সাথে বৈদেশিক ঋণ বা বাহ্যিক ঋণ ১৯.৪%-এ দাঁড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সেপ্টেম্বর, ২০২৪-এর শেষ পর্যন্ত ৫৩.৪% শেয়ার সহ মার্কিন ডলার নির্ধারিত ঋণ ভারতের বাহ্যিক ঋণের বৃহত্তম উপাদান ছিল। তালিকায় তারপরে ৩১.২% সহ ভারতীয় রূপী, ৬.৬% সহ জাপানি ইয়েন, ৫% সহ SDR এবং ৩% সহ ইউরোর উপাদান। 
আরও জানা যাচ্ছে যে জুন, ২০২৪ স্তরের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের বকেয়া বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে। রিপোর্ট অনুসারে লোন ছিল বৈদেশিক ঋণের বৃহত্তম উপাদান, যার অংশ ৩৩.৭%। তারপরে মুদ্রা আমানতের ২৩.১%, ট্রেড ক্রেডিট ও অগ্রিমের ১৮.৩% এবং ডেট সিকিউরিটিজের ১৭.২% অংশের উপাদান। ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে ডেট বা ঋণ পরিষেবা বর্তমান প্রাপ্তির ৬.৭%-এ দাঁড়িয়েছে। যা ২০২৪ সালের জুনে ৬.৬% ছিল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading