buzywithinfoBuzy With Info
Everything About Business
gdp

গ্লোবাল রেটিং এজেন্সি ভারতে GDP পূর্বাভাস ৬.৫% থেকে ৬.৯%- এ উন্নীত করলো। এজেন্সির মতে US শুল্ক আরোপের প্রভাব কেমন? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

গ্লোবাল রেটিং এজেন্সি ফিচ (Fitch) ভারতের ২০২৫-২৬ অর্থবছরের GDP (Goods Domestic Product) পূর্বাভাস ৬.৫% থেকে বাড়িয়ে ৬.৯%- এ উন্নীত করেছে। ফিচ জানিয়েছে যে অভ্যন্তরীণ চাহিদা এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে। এছাড়া অর্থনীতি তার সম্ভাবনার চেয়ে কিছুটা বেশি কাজ করছে। তবে আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে বার্ষিক প্রবৃদ্ধি ধীর হবে। ফিচ আশা করছে যে পরের অর্থবছর অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৬.৩%-এ এবং ২০২৭-২৮ অর্থবছরে প্রবৃদ্ধি ৬.২%-এ নেমে আসবে। যেখানে চলতি বছরে শক্তিশালী প্রকৃত আয়ের গতিশীলতা ভোক্তাদের ব্যয়কে সমর্থন করছে এবং দুর্বল অর্থনীতি বিনিয়োগ ওপর প্রভাব ফেলতে পারে। যা GDP প্রবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

11

বৈশ্বিক (গ্লোবাল) পর্যায় ফিচ এখনও আশা করছে যে চলতি বছর বিশ্ব GDP উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ২০২৫ সালের এই পর্যন্ত ২.৪% হওয়ার পূর্বাভাস রয়েছে। যা অবশ্য জুন, ২০২৫-এর অনুমানিত পূর্বাভাসের তুলনায় ০.২%। যেখানে বার্ষিক ভিত্তিতে বা ২০২৪-২৫ সালের তুলনায় এই বছরের প্রবৃদ্ধি ২.৯% থেকে উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। যা অবশ্য প্রবণতার থেকেও কম। ২০২৬ সালের জন্য বিশ্ব প্রবৃদ্ধি ০.১% বৃদ্ধি পেয়ে ২.৩%- এ দাঁড়িয়েছে রেটিং এজেন্সির মতে। এছাড়াও ফিচ বিশ্বের ভিন্ন ভিন্ন অঞ্চলগুলির মধ্যে চীনের GDP ৪.২% থেকে বেড়ে ৪.৭%, ইউরোজানের ক্ষেত্রে ০.৮% বেড়ে ১.১% এবং মার্কিন যুক্তরাষ্ট্রের GDP ১.৫% থেকে বাড়িয়ে ১.৬% করেছে। 

ফিচ বিশ্বাস করে যে ভারতের উপর মার্কিন শুল্ক (US tariffs) শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে কমানো হবে। তবে বাণিজ্য সম্পক বা ট্রেড রিলেশান নিয়ে অনিশ্চয়তা রয়েছে, যা সম্ভাব্য বিনিয়োগকে দুর্বল করে দেবে। তবে ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া GST বা পণ্য ও পরিষেবা কর সংস্কারগুলি চলতি এবং পরবর্তী অর্থবছরের ক্ষেত্রে ভোক্তা ব্যয়কে সামান্য হলেও বাড়িয়ে তুলবে। ফিচ বলেন, মৌসুমি বৃষ্টিপাতের গড় হারের চেয়ে বেশি হলেও খাদ্য মজুদের পরিমাণ তুলনামূলক বেশি থাকায় খাদ্যমূল্যে চাপ কম থাকবে। যার ফলে ২০২৫ সালের শেষে মুদ্রাস্ফীতি মাত্রা ৩.২% এবং ২০২৬ সালের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি ৪.১%-এ উন্নীত হবে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading