buzywithinfoBuzy With Info
Everything About Business
GDP

ভারতের GDP প্রবৃদ্ধি নিয়ে বড় আশার বার্তা! RBI-এর পূর্বাভাসের থেকেও বেশি হতে পারে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের অর্থনীতি নিয়ে এবার বড়সড় আশার কথা শোনালেন ১৬তম ফিন্যান্সিয়াল কমিশনের চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ অরবিন্দ পানাগরিয়া। তাঁর মতে, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার মধ্যেও ভারতীয় অর্থনীতি যথেষ্ট শক্তিশালী রয়েছে। পানাগরিয়ার বক্তব্য, ভারতের প্রবৃদ্ধি বা গ্রোথ মুমেন্টাম এখনো প্রায় ৭%-এর আশেপাশে রয়েছে এবং এই গতি চলতি অর্থবছরেও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, তাঁর মতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI-এর বর্তমান প্রবৃদ্ধির পূর্বাভাস কিছুটা কনজারভেটিভ।

10

আর এখানেই RBI-এর পূর্বাভাসের সঙ্গে তাঁর মতের পার্থক্য। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবছরে GDP প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৬% থেকে বাড়িয়ে ৬.৭% করেছে। কিন্তু পানাগারিয়া মনে করছেন, এই অনুমান তুলনামূলকভাবে বেশি সতর্ক (Cautious)। তাঁর মতে, ভারতের অর্থনীতি শেষ পর্যন্ত অন্তত ৭% হারে বাড়বে, এমনকি প্রবৃদ্ধি তার থেকেও বেশি হতে পারে। ভারতের অর্থনীতির এই আশাবাদী ছবির পেছনে অন্যতম বড় কারণ হিসেবে উঠে আসছে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক স্থিতিস্থাপকতা। 

বিশ্ব অর্থনীতিতে একের পর এক অনিশ্চয়তা তৈরি হলেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গতি এখনও যথেষ্ট শক্তিশালী। সর্বশেষ ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার হয়েছে ৭.৮%।

অরবিন্দ পানাগরিয়ার মতে, পশ্চিম এশিয়ার সংঘাত এবং তার জেরে তৈরি হওয়া বিভিন্ন অর্থনৈতিক সমস্যার মধ্যেও ভারত যে এই উচ্চ প্রবৃদ্ধির ধারা ধরে রাখতে পেরেছে, সেটি দেশের অর্থনীতির ভিত কতটা শক্তিশালী, তারই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও দেশের অভ্যন্তরীণ অর্থনীতি এখনও প্রবৃদ্ধিকে যথেষ্ট সমর্থন করছে।

RBI-এর ৬.৭% এবং পানগরিয়ার ৭% বা তার বেশি প্রবৃদ্ধির অনুমানের মধ্যে এতটা পার্থক্য কেন? এর অন্যতম কারণ হলো অর্থনৈতিক পূর্বাভাসের ক্ষেত্রে RBI সাধারণত বিভিন্ন দেশীয় এবং বৈশ্বিক ঝুঁকিকে মাথায় রেখে তুলনামূলকভাবে সতর্কতামূলক অনুমান প্রদান করে। অন্যদিকে পানাগারিয়ার মনে করছেন, ভারতের বর্তমান প্রবৃদ্ধির ছবি এবং অর্থনীতির স্থিতিস্থাপকতা আরও বেশি প্রবৃদ্ধির সুযোগ তৈরি করছে। তবে শুধু ৭% প্রবৃদ্ধি অর্জন করাই যথেষ্ট নয়। আর এই বৃদ্ধি দীর্ঘমেয়াদে ধরে রাখার জন্য রিফর্ম এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading