buzywithinfoBuzy With Info
Everything About Business
Trade

বাণিজ্যচুক্তি বাতিলের পর কিছু জিনিস কী দামী হবে ভারতের জন্য? নাকি পাকিস্তানের ক্ষতি হবে বেশী? নজর রাখুন রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত-পাকিস্তানের সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে কঠোর বার্তা দিতে ভারত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। যা দরুণ দুই দেশের মধ্যে বিদ্যমান সীমিত বাণিজ্য সহ সকল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন হবে। ভারত সরকার ইতিমধ্যেই পাকিস্তানের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ স্থগিত করার ঘোষণা দিয়েছে। যার ফলে দুই দেশের মধ্যে আমদানী রপ্তানি বন্ধ হয়ে গেছে। এবার প্রশ্ন উঠছে, পাকিস্তানের সাথে বাণিজ্য স্থগিতাদেশের ফলে ভারতের উপর কতটা প্রভাব পড়বে এবং ভারতে কোনও পণ্যের দাম কী বাড়বে সেই কারণে? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুই দেশের মধ্যেকার লেনদেনের তালিকায়।

July 18 New in article ads By Sir 1

২০১৯ সালের পুলওয়ামা অ্যাটাকের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেশি বৃদ্ধি পায়। আর পাকিস্তানের সাথে বাণিজ্যের উপর ভারত বড় ধরনের বিধিনিষেধ আরোপ করে। তারপর থেকে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ক্রমশ হ্রাস পেয়েছে। ২০১৮ সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল ৪,৩৭০ কোটি টাকার। যা ২০১৯ সালের পর ২০০% শুল্ক আরোপের পর ২,৭৭২ কোটি টাকায় নেমে আসে। পাকিস্তান থেকে ভারতে তরমুজ, সিমেন্ট, মুলতানিমাটি, তামা, চামড়া, তুলো, সালফার, বাদাম, চুন প্রভৃতি আমদানি করে। আর ভারত থেকে পাকিস্তান ওষুধপত্র, চিকিৎসা সরঞ্জাম, রাসায়নিক, সব্জি, দুগ্ধজাত পণ্য, চিনি, জৈব রাসায়নিক, ময়দা, প্লাস্টিক, খনিজ, জ্বালানি, তেল প্রভৃতি আমদানি করে।

এই তালিকা লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে বাণিজ্য সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হলে ভারতের তুলনায় কয়েকগুণ বেশি পাকিস্তানের উপর নেতিবাচক প্রভাব পড়বে। কারণ ২০২১-২২ অর্থবছরেই ভারত, পাকিস্তানকে ৫১৩.৮২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছিল। যেখানে পাকিস্তান থেকে আমদানি ছিল মাত্র ২.৫৪ মিলিয়ন মার্কিন ডলারের। ২০২২ সালে ভারতের রপ্তানি এবং আমদানি বেড়ে যথাক্রমে ৬২৭.১০ মিলিয়ন এবং ২০.১১ মিলিয়ন মার্কিন ডলার হলেও, ২০২৩ সালে তা অনেকটা হ্রাস পেয়েছে। তথ্য অনুসারে, ২০২৩ সালে পাকিস্তান থেকে দেশের আমদানি কমে ২.৮৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে আমদানি বেড়ে হয়েছে ১,১৮০ মিলিয়ন মার্কিন ডলার। 

রিপোর্ট আরও উল্লেখ করে যে পাকিস্তানের সাথে ভারতের বাণিজ্য স্থগিত হলে পাকিস্তানের উপর বেশী প্রভাব পড়বে। কারণ পাকিস্তানের সাথে দেশের মোট বাণিজ্য তার সামগ্রিক বাণিজ্যের ০.০৬%-এরও কম। যা ইঙ্গিত দেয় যে ভারত বাণিজ্যিক দিক থেকে পাকিস্তান উপর নির্ভরশীল নয়। তবে পাকিস্তান ভারত থেকে আমদানির উপর নির্ভরশীল। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading