buzywithinfoBuzy With Info
Everything About Business
IMF

IMF ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জন্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস রিটেন করলো! তার মতে কত বাড়বে প্রবৃদ্ধি?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF বলেছে, ২০২৫ সালের পূর্বাভাস ২০২৪ সালের অক্টোবর থেকে ব্যাপকভাবে অপরিবর্তিত। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের উর্ধ্বমুখী সংশোধনের কারণে গোটা বিশ্বের অন্যান্য প্রধান অর্থনীতিতে নিম্নমূখীতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া IMF আরও বলেছে যে নিকটবর্তী সময় এবং মধ্যমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাব বাড়তে পারে। এছাড়া অর্থনৈতিক নীতি পরিবর্তনের পাশাপাশি ভূ-রাজনৈতিক উত্তেজনা তীব্রতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে পণ্যের দাম নতুন করে বাড়তে পারে। এমন অবস্থায় IMF আগামী দুই অর্থবছরের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছে।

July 18 New in article ads By Sir

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ভারতের জন্য তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস ২০২৬ এবং ২০২৭ অর্থবছরে ৬.৫%-এ ধরে রেখেছে। পাশাপাশি জানিয়েছে যে, অনুমানটি সম্ভাবনার সাথে সঙ্গতিপূর্ণ। IMF ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা WEO -এর আপডেট সেপ্টেম্বর প্রান্তিকে ৫.৪% প্রবৃদ্ধির কথা উল্লেখ করে বলেছে ভারতে প্রবৃদ্ধি, প্রত্যাশার চেয়েও বেশি ধীর হয়ে গেছে। যার ফলে ইন্ডাস্ট্রিয়াল এক্টিভিটি (শিল্প কর্মকান্ড) প্রত্যাশার চেয়েও তীব্র ভাবে হ্রাস পেয়েছে। অবশ্য বিশ্বব্যাংকের মতে, ভারত আগামী দুই বছরে দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসাবে থাকবে। আর তাই বিশ্ব ব্যাংক আগামী দুই বছরের জন্য ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৭%-এ বজায় রেখেছে।

বিশ্বব্যাংক তার প্রধান গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস রিপোর্টে বলেছে, আগামী দিনে দেশটির পরিষেবা খাতের টেকসই সম্প্রসারন আশা করা হচ্ছে। কর সংস্কারের মাধ্যমে লজিস্টিক অবকাঠামো উন্নত করার এবং ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য সরকারি উদ্যোগের দ্বারা সমর্থিত উৎপাদন কার্যক্রম শক্তিশালী হবে বলেও আশা করা হচ্ছে। IMF ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী প্রবৃদ্ধির পূর্বাভাস রিপোর্ট করেছে। ২০২৫ এবং ২০২৬ সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি ৩.৩%-এ স্থিতিশীল থাকবে। যা কোভিড মহামারীর পর থেকে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়া সম্ভাব্য প্রবৃদ্ধি সাথে সামঞ্জস্যপূর্ণ।

IMF জানিয়েছে, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের সংঘাত আরও খারাপ হতে পারে। যার সরাসরি প্রভাব পড়বে বাণিজ্য রুটে, আর খাদ্য ও জ্বালানির দামেও। পণ্য আমদানিকারক দেশগুলি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধির সাথে পণ্যের দাম বৃদ্ধির এবং ভারতীয় অবমূল্যায়ন অব্যাহত থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এমন অবস্থায় আগামী অর্থবছরের জন্য IMF-এর পাশাপাশি অন্যান্য অর্থনৈতিক বিশ্লেষকরা ভারতের প্রবৃদ্ধির অনুমান প্রকাশ করেছে। আ তা হল – 

সংস্থার নামপ্রবৃদ্ধির হার
IMF৬.৫%
ইন্ডিয়া রেটিংস৬.৬%
S&P৬.৭%
বিশ্বব্যাংক৬.৭%
RBI৭%
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading