মে মাসের তুলনায় জুন মাসে রাশিয়া থেকে অপরিশোধিত তেলের আমদানি বৃদ্ধি পেয়েছে ভারতে। ভারতীয় শোধনাকারীরা ডিসকাউন্ট মূল্যের কারণে রাশিয়ান অপরিশোধিত পণ্য বেশি পরিমাণে কিনছে। অবশ্য ২০২২ সালের ব্যারেল প্রতি ১২ – ১৩ ডলারের তুলনায় বর্তমান ডিসকাউন্ট কম হলেও অন্যান্য দেশের তুলনায় রাশিয়ান তেল কম দামেই আমদানি করতে সক্ষম India। জানা যাচ্ছে জুন মাসে রাশিয়া থেকে India-র পরিশোধিত পণ্য সহ তেলের আমদানি অনেক শতাংশ বেড়েছে।
ET রিপোর্ট অনুসারে, ভারতে রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি এক মাসের মধ্যে ১৩% বৃদ্ধি পেয়েছে। জানা যাচ্ছে যে জুন মাসে ভারত প্রতিদিন ১.৯২ মিলিয়ন ব্যারেল অপরিশধিত তেল রাশিয়া থেকে কিনছে। জুন মাসে India-র সর্ব মোট অপরিশোধিত তেলের আমদানির ৪২% অংশ জুড়ে রয়েছে রাশিয়ান ক্রুড ওয়েল। যা তার ঠিক আগের মাসে অর্থাৎ মে মাসে ৩৭% ছিলো। যা দেশের চারটি প্রধান সরবরাহকারীর সম্মিলিত অনুপাতকে ছাড়িয়ে গেছে।
সরকারি প্রকল্পের কোর্স
জুন মাসে ভারতে ইরাকের অপরিশোধিত তেলের সরবরাহ ২২% হ্রাস পেয়ে প্রতিদিন ৭৫৪০০০ ব্যারেলে, সৌদি আরবের অপরিশোধিত তেলের সরবরাহ ৩৬% কমে প্রতিদিন ৩৮৬০০০ ব্যারেল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহে ৬৩% বৃদ্ধি দেখে প্রতিদিনের সরবরাহ ৩৩০০০০ ব্যারেলে পৌঁছেছে। কেবল অপরিশোধিত তেল নয় জুন মাসে রাশিয়া থেকে ভারতের পরিশোধিত পণ্যের আমদানি ৯% বেড়ে প্রতিদিন ১৬২০০০ ব্যারেল পৌঁছেছে।

Article By – সুনন্দা সেন






Comments are closed