buzywithinfoBuzy With Info
Everything About Business
PMI

সেপ্টেম্বর মাসে হঠাৎ বাড়লো ব্যবসার গতি! তিন মাসের সর্বোচ্চ PMI কি বার্তা দিচ্ছে অর্থনীতিকে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ ২৩ সেপ্টেম্বর প্রকাশিত HSBC Flash PMI অনুযায়ী, সেপ্টেম্বরে ভারতের বেসরকারি ক্ষেত্রের ব্যবসায়িক কার্যকলাপ তিন মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যৌগিক বা কম্পোজিট (Composite) PMI অগাস্টের ৫৪.৩ থেকে বেড়ে ৫৬.৫ হয়েছে। আর PMI ৫০-এর উপরে থাকা অর্থ ব্যবসায়িক কার্যকলাপের সম্প্রসারণ। উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে চাহিদা ও নতুন অর্ডার বেড়েছে। বিশেষ করে উৎপাদন (Manufacturing) PMI ৫২.৮ থেকে ৫৫.৭ হয়ে, সাত মাসের সর্বোচ্চ স্তরে উঠেছে। যেখানে সার্ভিস (Services) PMI-ও ৫৪.১ থেকে বেড়ে ৫৫.৮ হয়েছে।

11

তবে ছবিটা পুরোপুরি ইতিবাচক নয়। নতুন রপ্তানি অর্ডারের বৃদ্ধির গতি প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে দুর্বল হয়েছে। একই সঙ্গে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে কম্পোজিট PMI- এর গড় দাঁড়িয়েছে ৫৫.১, যা এপ্রিল-জুনের ৫৮.২-এর তুলনায় কম। অন্যদিকে সংস্থাগুলির আগামী ১২ মাসের ব্যবসা নিয়ে আস্থা চার মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং সামগ্রিক উপকরণ-ব্যয়স্ফীতি (input-cost inflation) জানুয়ারির পর সর্বনিম্ন হয়েছে। অন্যদিকে ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে আস্থা বেড়েছে। আগামী ১২ মাসে ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে সংস্থাগুলির আশাবাদ চার মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

ব্যাবসায়িক দিক থেকে কিছু বার্তা পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে মূল বার্তা হলো – সেপ্টেম্বরের PMI বৃদ্ধি দেখাচ্ছে যে ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নতুন অর্ডার এবং উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রের কার্যকলাপ ফের শক্তিশালী হচ্ছে, যা সংস্থাগুলির বিক্রি ও ব্যবসা সম্প্রসারণের জন্য ইতিবাচক। একই সঙ্গে ইনপুট খরচের চাপ কমা কোম্পানিগুলির লাভের মার্জিনের জন্য স্বস্তির সংকেত। তবে রপ্তানি অর্ডারের দুর্বল বৃদ্ধি জানাচ্ছে যে বিদেশি বাজারের চাহিদা এখনও বড় ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ঘরোয়া বাজারের শক্তিই আপাতত ব্যবসায়িক বৃদ্ধির প্রধান ভরসা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading