buzywithinfoBuzy With Info
Everything About Business
World Economic Forum

ভারত পাঁচ দিনের বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভার শেষ দিনে মোট ২০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রতিশ্রুতি অর্জন করেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সংবাদ সংস্থা PTI জানিয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি, ২০২৫) শেষ হওয়া পাঁচ দিনের বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum)-এর বার্ষিক সভা থেকে ভারত মোট ২০ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এই সভায় ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। যে প্রতিনিধিদদলে পাঁচজন কেন্দ্রমন্ত্রী, তিনজন মুখ্যমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন বিভিন্ন রাজ্যের নেতা ছিলেন। বৈষ্ণব বলেন যে আস্থা এবং প্রতিভার কারণে বিশ্বের অন্যান্য অংশ থেকে ভারতে বিনিয়োগকে আকৃষ্ঠ করেছে।

6 2

তিনি আরও বলেন যে বৈশ্বিক ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার মাঝে ভারত বিশ্বস্ত অপশান। ভারত বিশ্বকে দেখিয়েছে যে দেশটি শান্তি, প্রবৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে। এই ফোরামের সভার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিলো মহারাষ্ট্রের প্রতিনিধির দল। যারা মোট বিনিয়োগের ৮০% আকর্ষন করেছে। ১৫.৭০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ পাওয়ার সাথে ১৬ লক্ষ কর্মসংস্থানের সুযোগ আনছে। দ্বিতীয় স্থানে রয়েছে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির তেলেঙ্গানা, যারা ১.৭৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সাথে, ৫০,০০০ কর্মস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। 

উত্তরপ্রদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যের দৃস্টিভঙ্গির উপস্থাপনের সাথে বড় বিনিয়োগ নিশ্চিত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান ঘোষণা করেছেন যে বিশ্বব্যাপী পানীয় সংস্থা (global beverage giant) AB ইনবেভ ভারতের পানীয় খাতে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে, যা বিভিন্ন রাজ্যে বিস্তৃত একটি ডিল। এছাড়াও আরও অনেক বৈশ্বিক সংস্থা সম্ভাব্য অংশীদারিত্বের সন্ধানে ভারতের কাছে এসে দাঁড়িয়েছে। এর পাশাপাশি জানা যাচ্ছে যে, বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা WEF-এর পরবর্তী বার্ষিকসভা ১৯-২৩ জানুয়ারি, ২০২৬-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading