buzywithinfoBuzy With Info
Everything About Business
Investment

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির বিদেশী বিনিয়োগ সীমা নিয়ে বড় পরিকল্পনা ভারতের; বিষয়টির সাথে যুক্ত সূত্রের বক্তব্যে রাখুন চোখ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নীতিগত আলোচনার সাথে সরাসরি জড়িত এক ব্যক্তির মতে, ভারত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ৪৯% পর্যন্ত সরাসরি বিদেশী বিনিয়োগের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে। যা বর্তমান সীমার থেকে দ্বিগুণেরও বেশি হবে। অর্থ মন্ত্রণালয় গত কয়েক মাস ধরে দেশের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছে। তবে এখনও প্রস্তাবটি চূড়ান্ত হয়নি। এদিকে জানা যাচ্ছে যে বর্তমানে ভারতে ১২টি সরকারি মালিকানাধীন ব্যাংক রয়েছে। যাদের সম্মিলিত সম্পদ (Combined assets)-এর পরিমাণ মার্চ, ২০২৫ পর্যন্ত ১৭১ ট্রিলিয়ন রুপি (টাকা) বা ১.৯৫ ট্রিলিয়ন ডলার ছিল। যা আবার ব্যাংকিং খাতে ৫৫%।

8 3

ভারতের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার প্রমাণ দুবাই ভিত্তিক এমিরেটস NBD-এর সাম্প্রতিক ৩ বিলিয়ন ডলারে RBL ব্যাংকের ৬০% কিনে নেওয়া এবং সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশনের ১.৬ বিলিয়ন ডলারে ইয়েস ব্যাংকের ২০% শেয়ার অধিগ্রহণ। আর এই আগ্রহ আগামী বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মূলধন প্রবৃদ্ধিতেও সাহায্য করবে। এদিকে প্রথম সূত্র জানাচ্ছে যে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ন্যূনতম ৫১% শেয়ার ধরে রাখার পরিকল্পনা করছে। যেখানে বর্তমানে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রায় সবকটিতেই সরকারের মালিকানা অনেক বেশি। স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, ৩০ সেপ্টেম্বরের পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে বিদেশী মালিকানা প্রায় ১২%-এর সর্বোচ্চ থেকে শূণ্যের কাছাকাছি রয়েছে। 

এর পাশাপাশি দ্বিতীয় সূত্র আরও নিশ্চিত করেছে যে এই পদক্ষেপটি সরকারি মালিকানাধীন এবং বেসরকারি ব্যাংকগুলির জন্য নিয়মকানুনগুলির মধ্যে ব্যবধান কমানোর প্রচেষ্টা চলছে। কারণ ভারতের বেসরকারি ব্যাংকগুলি তাদের জন্য ৭৪% বিদেশী মালিকানার অনুমতি দেয়। যেখানে সরকারি মালিকানাধীন ব্যাংকে বিদেশী বিনিয়োগকারীদের মালিকানা ৪৯% করার পরিকল্পনা করা হচ্ছে, যা আগে বলা হয়নি। সাধারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারি ব্যাংকগুলির তুুলনায় দুর্বল হিসেবে দেখা হয়। যে কারণে RBI গত কয়েক মাসে এই অসমতা কমাতে এবং নিয়ন্ত্রণ সহজ করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading