buzywithinfoBuzy With Info
Everything About Business
coal india

ভারত আমদানিকৃত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম সময়ের সাথে প্রসারিত করেছে! কী বলছে সরকারি বিজ্ঞপ্তি?

রয়টার্স দ্বারা পর্যালোচনা করা একটি সরকারী সার্কুলার অনুসারে, উচ্চ বিদ্যুতের চাহিদার প্রত্যাশায় ভারত সরকার দেশের আমদানিকৃত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির জন্য পূর্ণ ক্ষমতায় ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার আদেশ বর্ধিত করেছে। অবশ্য আগে সরকার আমদানিকৃত, কয়লা-ভিত্তিক প্ল্যান্টগুলিকে ১৫ অক্টোবর পর্যন্ত পূর্ণ ক্ষমতায় কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। অর্থাৎ চাহিদা এবং বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোনিবেশ করার জন্য সরকার আগের নির্ধারিত তারিখ থেকে বর্তমানে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলির কাজ চালিয়ে যাওয়ার জন্য সময় বাড়ানোর অনুমতি দিয়েছে। 

2

অবশ্য প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এখনও আদেশটি সার্বজনীন হয়নি। কারণ ফেডারেল বিদ্যুৎ মন্ত্রক এই মন্তব্য এবং অনুরোধের সাথে সাথে কোনো প্রকাশ কমেন্ট বা সাড়া দেয়নি। ১৫ অক্টোবর টাটা পাওয়ার, আদানি পাওয়ার এবং বেদান্ত সহ একাধিক বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিগুলিকে, তাদের আমদানিকৃত কয়লা চালিত প্ল্যান্টগুলি সম্পূর্ণ ক্ষমতায় পরিচালনা করার নির্দেশ দেওয়ার জন্য ভারত সরকার একটি জরুরি ধারা জারি করেছে। 

11

জানিয়ে রাখা ভালো যে ভারতে আমদানিকৃত কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির সম্মিলিত বার্ষিক ক্ষমতা প্রায় ১৬ গিগাওয়াট। তবে একথাও সত্যি যে বিদ্যুতের ব্যবহারের ধীরগতি বৃদ্ধি এবং সৌর উৎপাদন বৃদ্ধির কারণে বার্ষিক ভিত্তিতে সেপ্টেম্বর মাসের জন্য টানা দ্বিতীয় বার দেশের কয়লা চালিত বিদ্যুতের উৎপাদন কমেছে। তা আবার তা সত্বেও এই আদেশ দিতে চলেছে সরকার। চলতি অর্থবছরের প্রথমার্ধে বা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতের সামগ্রিক কয়লা-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এক বছরের আগের তুলনায় ৫% বেড়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading