buzywithinfoBuzy With Info
Everything About Business
India trade

বিশ্ব বাণিজ্যে তৃতীয় স্থান নিতে চলেছে ভারত! আগামী পাঁচ বছরে বিশ্ব বাণিজ্যে ভারতের অবদান বৃদ্ধি পাবে 6%! কী বলছে রিপোর্ট?

DHL এবং New York University Stern School of Business পরিচালিত একটি রিপোর্ট জানাচ্ছে ২০২৪ সাল এবং ২০২৯ সাল–– এই সময়ের মাঝে আশা করা যাচ্ছে বিশ্ব বাণিজ্যের বৃদ্ধিতে ভারতের অবদান থাকবে 6%। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভারতের স্থান হবে তৃতীয়, যেখানে প্রথম স্থানে চিন (12%) এবং দ্বিতীয়তে আমেরিকা (10%)। রিপোর্ট বলছে, আগামী পাঁচ বছরে বাণিজ্য বৃদ্ধির গতি এবং মাত্রার নিরিখে শীর্ষ ৩০টি দেশের মধ্যে ৪টি দেশের নাম যোগ হতে চলেছে: ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনস্।

10

ভারতের বাণিজ্য কার্যকলাপের উপর জোর দিয়ে বলা হয়েছে ২০২৪ সালে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক দেশগুলির মধ্যে ১৩তম স্থানে ছিল ভারত, তবে ২০১৯ সাল থেকে ২০২৪ সালের মধ্যে বার্ষিক 5.2% কম্পাউন্ড রেটে ভারতের ট্রেড ভলিউম বেড়েছে। সেখানে সারা বিশ্বের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে মাত্র 2%। রিপোর্টে বলা হয়েছে, ‘ভারতের ট্রেডের ক্ষেত্রে এই দ্রুত বৃদ্ধির জন্য এর দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি এবং বৈদেশিক বাণিজ্যে দেশটির অংশগ্রহণ বৃদ্ধি— এই দুটি কারণ উল্লেখ করা যায়। যেখানে সাধারণত চিনের অর্থনীতিকে ভারতের তুলনায় বেশি বাণিজ্য-নির্ভর ভাবা হয়, সেখানে ২০২৩ সালে ভারতের GDP-র তুলনায় বানিজ্য পণ্যের অনুপাত (Goods trade-to-GDP ratio) প্রায় চিনের সমান ছিল এবং পণ্য ও পরিষেবা লেনদেনের নিরিখে ভারতের ট্রেডিং ঘনত্ব চিনের তুলনায় বেশি ছিল।’

রিপোর্ট অনুযায়ী, যে দেশগুলি বাণিজ্য বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে সেগুলি মূলত এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় বিস্তৃত। একইভাবে যে দেশগুলিতে বাণিজ্যবৃদ্ধির সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলির অধিকাংশই আফ্রিকা এবং লাটিন আমেরিকায় অবস্থিত।

এইরকম বৃদ্ধির কারণ কী?
DHL Trade Atlas 2025 অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্য নীতি সত্ত্বেও বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বেশিরভাগ দেশ এখনও বাণিজ্যকে অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখছে এবং মার্কিন বাণিজ্যের প্রতিবন্ধকতা অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। এছাড়াও ট্রাম্পের ঘোষিত শুল্ক-সম্বন্ধীয় হুমকিগুলি হয়তো বাস্তবে ভিন্নরূপ নেবে যা অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতি রোধ করবে। এছাড়াও রিপোর্টে আরও বলা হয়েছে যে, বিশ্ব আমদানিতে ও রপ্তানিতে আমেরিকার অবদান যথাক্রমে 13% এবং 9%। এই পারসেনটেজ অন্যান্য দেশের উপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলার ক্ষেত্রে যথেষ্ট তবে এককভাবে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যথেষ্ট নয়।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading