Article By – সুনন্দা সেন

পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন বা PSMC-এর চেয়ারম্যান ও CEO ফ্র্যাঙ্ক হুয়াং টাটা ইলেকট্রনিক্স (Tata Electronics) এবং PSMC-এর মধ্যে একটি একটি যুগান্তকারী অংশীদারিত্বের ঘোষণার করেছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের ভবিষ্যৎ সম্পর্কে দারুণ আশাবাদ (Optimism) ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের অংশ হিসাবে দুটি কোম্পানি গুজরাটের ধলেরাতে ভারতের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা স্থাপন করার প্রস্তুতি নিচ্ছে। আর হুয়াং-এর জন্য এই উদ্দ্যোগটি শুধুমাত্র তার কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ নয়।
PSMC-এর CEO আরও জানান যে, এই অংশীদারিত্বের অংশের প্রথম উদ্দ্যোগ বৈশ্বিক সেমিকন্ডাক্টর স্পেসে ভারতের ক্রমবর্ধমান প্রাধান্যের জন্যও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। কারণ তাঁর মতে, ভারতের একটি শক্তিশালী ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে প্রযুক্তি খাতে। অ্যাপল সহ বৈশ্বিক বড় জায়েন্টের সাথে দেশে উৎপাদন বৃদ্ধি হুয়াং ভারতের উন্নতির সম্ভাবনার উদাহরণ হিসাবে দেখছে। বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতের উন্নতির কথা তুলে ধরেছেন তিনি। এছাড়াও এও সত্য যে ভারতীয় বাজারের অংশ হওয়ার জন্য হুয়াং-এর টাটা ইলেকট্রনিক্সের সাথে অংশীদারিত্বের বাদেও বড় পরিকল্পনা রয়েছে।
জানা যাচ্ছে যে হুয়াং ভারতীয় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের সাথে ভারতীয় কোম্পানিগুলিতে বিনিয়োগ এবং সহযোগিতার মাধ্যমে যুক্ত হওয়ার কথা ভাবছে। এছাড়া তিনি ভারতের সেমিকন্ডাক্টর খাতের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য PSMC-এর দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির দিকেও ইঙ্গিত দিয়েছেন। ভারতের সেমিকন্ডাক্টর খাতের বিষয় আশাবাদী হওয়ার পাশাপাশি টাটা গ্রুপের দক্ষতার বিষয় মুগ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে।
হুয়াং জানিয়েছে, টাটা ইলেকট্রনিক্স গ্রুপের দৃষ্টিভঙ্গি তাদের সমান হওয়ায় ভারতের সাথে অংশীদারিত্ব শুরু করার বিষয় টাটা ইলেকট্রনিক্সের সাথে অভিযান করেছেন। পাশাপাশি Tata গ্রুপের পদ্ধতিতে PSMC-এর চেয়ারম্যান বিস্মিত। জানা যাচ্ছে যে ধোলেরার ফ্যাব প্রতি মাসে ৫০,০০০ পর্যন্ত ওয়েফার উৎপাদন ক্ষমতা সহ ভারতের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদনের সুবিধা হবে। আর দুই কোম্পানির মধ্যে অংশীদারিত্ব ভারতের প্রযুক্তির ল্যান্ড স্কেপের জন্য এবটি গেম চেঞ্জার।




