buzywithinfoBuzy With Info
Everything About Business
Hormuz

যুদ্ধের পরিস্থিতি স্থিতিশীল হতেই হরমুজ প্রণালীতে বিশ্বাসী ভারত! চালু হতে চলেছে তেলবাহী জাহাজ পাঠানো

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

মধ্যপ্রাচ্যে দীর্ঘ কয়েক মাসের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলতেই ভারত আবারও হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির প্রস্তুতি শুরু করেছে। ভারতীয় সরকার ও জ্বালানি সংস্থাগুলি নতুন করে পশ্চিম এশিয়া থেকে অপরিশোধিত তেল আনার পরিকল্পনা করছে। প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতীয় নৌবাহিনীর অনুমোদন ও তেল শোধনাগারগুলির চাহিদা পেলে আবার পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে প্রস্তুত।

July 18 New in article ads By Sir

ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হওয়া সংঘাতের কারণে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে ভারতের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ফুয়েল করিডর। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে সরবরাহ হয়। সংঘাতের সময় জাহাজ চলাচল তুলনামূলকভাবে অনেকটা কমে যাওয়া এবং বহু ভারতীয় জাহাজ ওই অঞ্চলে আটকে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ভারত যদি নিয়মিতভাবে আবার এই রুট ব্যবহার করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানির খরচ ও সময় দুটোই কমবে। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল না হওয়ায় নিরাপত্তা ঝুঁকি এখনও রয়ে গেছে। 

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি তেল ও LNG ট্যাঙ্কার সফলভাবে হরমুজ অতিক্রম করেছে, যা বাজারে আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করছে। এর ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ওপরও কিছুটা চাপ কমেছে। আর ভারতের জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ স্বাভাবিক হলে দেশের জ্বালানি খাত, শিল্প উৎপাদন এবং মূল্যস্ফীতির ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading