buzywithinfoBuzy With Info
Everything About Business
Tata electronics

বন্ধের মুখে টাটার তামিলনাড়ুর ইউনিট! আইফোন কারখানার বিরুদ্ধে দূষণের অভিযোগ

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যাপলের জন্য আইফোনের যন্ত্রাংশ তৈরি করা টাটা ইলেকট্রনিক্সের একটি কারখানা নতুন বিতর্কের মুখে পড়েছে। তামিলনাড়ুর হোসুরে অবস্থিত এই কারখানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে কারখানা থেকে নির্গত বর্জ্যজল আশেপাশের কৃষিজমির ভূগর্ভস্থ জল দূষিত করেছে। এ কারণে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ টাটা গ্রুপকে কারণ দর্শানোর বা শোকোস নোটিশ পাঠিয়েছে এবং সন্তোষজনক জবাব না পেলে কারানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইউনিট বন্ধ করার সতর্কবার্তা দিয়েছে। 

10

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় কৃষকেরা কয়েক মাস ধরে অভিযোগ জানাচ্ছিলেন যে কারখানার বর্জ্যজল তাদের জমি ও কুয়োর জল দূষিত করছে। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে পর্যন্ত পাঁচ দফা পরিদর্শনের পর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দাবি করে যে কারখানার একটি রেইনওয়াটার হারভেস্টিং পুকুরে বর্জ্যজল ফেলা হচ্ছিল এবং সেই পুকুর উপচে পড়ে পাশের কৃষিজমির কুয়ো ও ভূগর্ভস্থ জলে মিশে যায়। এছাড়া পূর্বে দেওয়া নির্দেশ সত্ত্বেও প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে টাটা ইলেকট্রনিক্স অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার দাবি, একটি স্বীকৃত পরীক্ষাগারে স্বাধীনভাবে জল পরীক্ষা করানো হয়েছে এবং সেই পরীক্ষায় তারা সব পরিবেশগত নিয়ম মেনে চলছে বলে প্রমাণিত হয়েছে। কোম্পানি জানিয়েছে, তারা পরিবেশ সুরক্ষা ও স্থানীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতিমধ্যেই কর্তৃপক্ষকে তাদের জবাব জমা দিয়েছে। এই ঘটনা অ্যাপলের ভারতীয় সরবরাহ শৃঙ্খলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। 

বর্তমানে ভারত অ্যাপলের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে এবং ২০২৬ সালে বিশ্বের প্রায় ২৬% আইফোন ভারতে তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে। এমন সময়ে টাটার এই কারখানা নিয়ে দূষণের অভিযোগ অ্যাপলের ‘মেক ইন ইন্ডিয়া’ কৌশলের ওপরও প্রভাব ফেলতে পারে। এখন নজর থাকবে টাটা ইলেকট্রনিক্সের জবাব এবং তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরবর্তী সিদ্ধান্তের দিকে। যদি কর্তৃপক্ষ সন্তুষ্ট না হয়, তবে ভারতের দ্রুত বর্ধনশীল আইফোন উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ইউনিট সাময়িকভাবে বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading