Article By – সুনন্দা সেন

বিশ্বজুড়ে বৈদ্যুতিকগাড়ি, সেমিকন্ডাক্ট, প্রতিরক্ষা সরঞ্জাম (Defence equipment) এবং নবায়নযোগ্য শক্তির (Renewable energy) প্রযুক্তির চাহিদা বাড়ার সাথে সাথে ক্রিটিক্যাল মিনারেলস বা কৌশলগত খনিজের গুরুত্বও বেড়েছে। বর্তমানে এই খনিজগুলির প্রক্রিয়াকরণ ও সরবরাহ ব্যবস্থায় চীনের প্রভাব অত্যন্ত বেশি। সেই নির্ভরতা কমাতে ভারত বড় উদ্যোগ নিয়েছে। এদিকে ভারত দেশীয়ভাবে লিথিয়াম, কোবাল্ট, নিকেল, গ্রাফাইট ও রেয়ার আর্থ উপাদানের অনুসন্ধান বাড়ানোর পাশাপাশি বিদেশেও খনিজ সম্পদে বিনিয়োগ করছে।
সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে যে ভারত; অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চিন ও আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশে খনিজ প্রক্রিয়াকরণ ও রিসাইক্লিং অবকাঠামো গড়ে তোলার ওপরও জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে ভারতের উৎপাদন শিল্প আরও শক্তিশালী হবে, ইলেকট্রিক ভেহিক্যাল ও ব্যাটারি উৎপাদনের খরচ কমতে পারে।
রিপোর্ট অনুসারে, বর্তমানে দেশের কেন্দ্র সরকারের নেওয়া এই বড় উদ্যোগে ফলে ইন্ডাস্ট্রির আমদানি নির্ভরতা হ্রাস পাবে। পাশাপাশি বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও ভারতের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে পাশাপশি চ্যালেঞ্জও কম নেই। নতুন খনিজ উন্নয়ন, পরিবেশগত অনুমোদন, উন্নত প্রযুক্তি এবং বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে। তবুও দীর্ঘমেয়াদী কৌশলগত খনিজে স্বনির্ভরতা ভারতের অর্থনৈতিক নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে।




