Article By – সুনন্দা সেন

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালীতে দীর্ঘ সময় ধরে তেল পরিবহন ব্যহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধরনের অস্তিরতা তৈরি হয়েছে। সরবরাহ সংকটে ব্রেন্ট ক্রড তেলের দাম এক সময় ব্যারেল প্রতি প্রায় ১২০ ডলার পর্যন্ত পৌঁছে যায় এবং বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ে। এরপরেই এখন শুরু হয়েছে নতুন এক এনার্জি সিকিউরিটি রেস দেশগুলো দ্রুত তাদের তেলের মজুত বা স্ট্রাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা SPR বাড়াতে শুরু করেছে।
ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালীতে তেল পরিবহন বাধাগ্রস্থ হওয়ায় বিশ্বজুড়ে সরবরাহে বড় ঝুঁকি তৈরি হয়েছে। এতে তেলের দাম দ্রুত বেড়ে অনেক দেশকে সংকটে পড়তে হয়। কিছু দেশ জরুরি মজুত ব্যবহারের পরেও পরিস্থিতি সামাল দিয়েছে। এই অভিজ্ঞতার পর এখন দেশগুলো ভবিষ্যৎ ঝুঁকি কমাতে তেলের মজুত বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ ও ভারতসহ অনেক দেশ তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ পূরণ করছে। লক্ষ্য হলো সংকটের সময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।
তেলের মজুত বাড়ালে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তা শক্তিশালী হবে সংকটের সময় সরবরাহ ঘাটতি কমবে। এতে তেলের দামে বড় ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে স্বল্পমেয়াদে মজুত তৈরির কারণে চাহিদা বাড়ায় দাম চাপের মধ্যে থাকতে পারে। নতুন স্টোরেজ ও অবকাঠামো নির্মানে বড় খরচযুক্ত হবে। তেল-নির্ভর দেশগুলো আরও সক্রিয়ভাবে মজুত গড়বে। দীর্ঘমেয়াদে বৈশ্বিক বাজার তুলনামূলক স্থিতিশীল থাকবে। পাশাপাশি বিকল্প জ্বালানির দিকে অগ্রগতি দ্রুত হতে পারে।




