Article By – আস্তিক ঘোষ

Railway News: বর্তমানে প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে। পরশু অর্থাৎ ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা। এরপর ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী। এই উপলক্ষে সঙ্গমে স্নান করাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে এই দিনে সঙ্গমে ডুব দিলে বহু জন্মের পাপ ধুয়ে যায়। এই সময় প্রয়াগরাজে ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতীয় রেল একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। যার প্রভাব বাংলার যাত্রীদের উপরও পড়বে বলে জানা গিয়েছে।
30 জানুয়ারির অনেক ট্রেন বাতিল
এই সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ 30 জানুয়ারি অনেক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে নয়াদিল্লি থেকে গয়াগামী 12398 মহাবোধি এক্সপ্রেস, দিল্লি থেকে কামাখ্যাগামী 15657 ব্রহ্মপুত্র মেল, পশ্চিমবঙ্গের হাওড়া থেকে রাজস্থানের বিকানেরগামী 22307 হাওড়া বিকানের এক্সপ্রেস ও পশ্চিমবঙ্গের আসানসোল থেকে গুজরাটের ভাবনগরগামী 12965 পরশনাথ এক্সপ্রেস সহ অন্য রুটের একাধিক ট্রেন।
31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি বাতিল করা ট্রেনের তালিকা
31শে জানুয়ারি চলবে না 12311 কালকা মেল, যা হাওড়া থেকে হরিয়ানার কালকায় যায়। এটি ধানবাদ, গয়া, মুঘলসরাই ও প্রয়াগরাজেও দাঁড়ায়। অপরদিকে, 1 ফেব্রুয়ারি, কামাখ্যা থেকে আনন্দ বিহারে আসা উত্তর-পূর্ব এক্সপ্রেস এবং আলিপুর দুয়ার থেকে দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস চলবে না।
4 ফেব্রুয়ারিও বাতিল একাধিক ট্রেন
আবার 4 ফেব্রুয়ারি বাতিল রয়েছে দিল্লি থেকে কামাখ্যা পর্যন্ত যাওয়া 15657 ব্রহ্মপুত্র মেল, নয়াদিল্লি থেকে গয়া পর্যন্ত যাওয়া 12398 মহাবোধি এক্সপ্রেস এবং 12307 হাওড়া-যোধপুর সুপারফাস্ট ট্রেন সহ অন্য রুটের আরও দুটি ট্রেন।




