buzywithinfoBuzy With Info
Everything About Business
crudeoilfig

ভারতের অপরিশোধিত তেল আমদানি নতুন নজির গড়বে! কোন দেশ থেকে কত তেল কিনবে?

ভারতে মূলত রাশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে crude oil-এ আমদানি করা হয়। আর দেশীয় শোধনাগারগুলি টানা দু মাস ধরে জুন মাসেও অপরিশোধিত তেলের আমদানির গতি অব্যাহত রেখেছে। S&P গ্লোবাল কমোডিটি ইনসাইটস অনুসারে, চলতি মাসে ভারত প্রতিদিন ৫.৩৩ মিলিয়ন ব্যারেল crude oil সংগ্রহ করেছে। যা আগের মাসে অর্থাৎ মে মাসে ৫.২২ মিলিয়ন ব্যারেল ছিলো। 

10

২০২৪ সালের জুন মাসে ভারত রাশিয়া থেকে প্রতিদিন ২.১২ মিলিয়ন ব্যারেল crude oil আমদানি করেছে। যা তার আগের মাসে ২.১৫ মিলিয়ন ব্যারেল ছিলো। অর্থাৎ একমাসে রাশিয়া থেকে একটু হলেও কমেছে। তবে আজকের দিনে দাঁড়িয়েও রাশিয়া থেকে ভারত সব থেকে বেশি অপরিশোধিত তেল আমদানি করে। আর ভারতের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী ইরাক থেকে জুন মাসে প্রতিদিন ১.০৮৫ মিলিয়ন ব্যারেল এবং তৃতীয় বৃহত্তম সরবরাহকারী সৌদি আরব থেকে এই মাসে ৫৬২০০০ ব্যারেল প্রতি দিন  অপরিশোধিত তেল আমদানি করেছে। 

সরকারি প্রকল্পের কোর্স

এছাড়াও এখনো পর্যন্ত জুন মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিদিন ৪১২০০০ ব্যারেল, কাতার থেকে প্রতিদিন ৪৩ হাজার ব্যারেল, কুয়েত থেকে প্রতিদিন ৭৪ হাজার ব্যারেল, পশ্চিম আফ্রিকা থেকে প্রতিদিন ৫৬২০০০ ব্যারেল এবং উত্তর আমেরিকা থেকে প্রতিদিন ১৩৮০০০ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। যা দেখে S&P গ্লোবাল কমোডিটি ইনসাইটস-এর ক্রুড ও ফুয়েল অয়েল মার্কেটের গ্লোবাল ডিরেক্টর জোয়েল হ্যানলে বলেছেন, ভারতের অর্থনৈতিক উন্নয়ন এবং বৃদ্ধি অপরিশোধিত তেলের উপর নির্ভর করবে।

crudeoilimg
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading