buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 24

Coal India- র লভ্যাংশের চমক! স্টকটি নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? দিনের শুরুতেই জানুন বিস্তারিত।

 গত ২ মে, ২০২৪ তারিখে অর্থাৎ গতকাল রাষ্ট্রয়ত্ত কয়লা উৎপাদনকারী সংস্থা Coal India, তার ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। শেষ ত্রৈমাসিকে ফলাফলের রিপোর্ট অনুযায়ী, সংস্থার গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকের আয়ের পরিমান তার এক বছর আগে শেষ হওয়া অর্থবছরের একই ত্রৈমাসে ২% হ্রাস পেয়েছে এবং ৩৭,৪১০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

1

কেবল আয় নয় গত আর্থিক বছরে শেষ ত্রৈমাসিকের খরচও ৮% কমে হয়েছে ২৮,২৯৮ কোটি টাকা। যা এক বছর আগে একই সময় ৩০,৮৭৩ কোটি টাকা ছিল। তবে Coal India- র ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি- মার্চ ত্রৈমাসিকে কর বাদে মুনাফা ২৫% বেড়ে ৮,৬৮২ কোটি টাকা। 

Coal India- এর চতুর্থ কোয়ার্টারের ফল ঘোষনার পর শেয়ার মূল্য NSC (National Stock Exchange) – তে প্রায় ০.০৯% হ্রাস পেয়ে ছিলো। তবে আজ বাজার খুলতে পজেটিভ দেখা যাচ্ছে শেয়ারটিকে। কোম্পানিটির বোর্ড অফ ডিরেক্টর জানিয়েছে, বর্তমানে Coal India- এর বাজার মূল্য পৌঁছেছে ২,৭৯,৯৭৩ কোটি টাকায়। এছাড়া সংস্থার পক্ষ থেকে প্রকাশ পাওয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানির শেয়ার গত এক বছরে তার বিনিয়োগকারীদের প্রায় ৯২.২৫% রিটার্ন প্রদান করেছে। এছাড়াও জানা যাচ্ছে যে, শেয়ারটির ফেস ভ্যালু রয়েছে ১০ টাকা। খুশির বিষয় হলো ৩ মে, ২০২৪ তারিখ অর্থাৎ আজ সকালে বাজার খোলার পর Coal India – র শেয়ারের দাম সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে Coal India- এর শেয়ার প্রায় ২.৪০% বেড়ে (দুপুর ১২ টার সময় ধরলে) ৪৬৬.৭৫ টাকায় লেনদেন করেছে। আর এর কারণ হিসাবে ধরা হচ্ছে সংস্থার তরফ থেকে করা লভ্যাংশের ঘোষনাকে। 

Your paragraph text 22

গত অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের সাথে সংস্থার তরফ থেকে শেয়ার প্রতি ৫ টাকা লভ্যাংশ প্রদান করা হবে বলে জানানো হয়েছে। আরও জানা যাচ্ছে যে ২০২৩-২৪ অর্থবছরে এই রাষ্ট্রায়ও সংস্থা দুটি অনুবর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। যা ২০২৩ সালের ১০ নভেম্বর কোম্পানিটি প্রতি ইক্যুইটি শেয়ারে ১৫.২৫ টাকা করে প্রথম অন্তবর্তী লভ্যাংশ এবং ২০২৪ সালে ফেব্রুয়ারি সংস্থাটির শেয়ার প্রতি ৫.২৫ টাকা করে দ্বিতীয় অন্তবর্তী লভ্যাংশের ঘোষণা করা হয়।  

Coal India -এর শেয়ারে বরাবর বিনিয়োগকারীদের বিশ্বাস রয়েছে। আর এর অন্যতম কারণ হলো এটি একটি রাষ্ট্রায়ত্ত। অবশ্য শেয়ার বাজারে কোনো স্টকে বিশেষ নিশ্চিত হওয়ার উপায় নেই। কারণ মার্কেট ঠিক কোন দিকে যাবে অনুমান করা গেলেও নিশ্চিত ভাবে কি হতে চলেছে বলতে পারা যায় না। তবে সরকারি স্কিমের ক্ষেত্রে এমন কিছু নেই। এটি যেমন ঝুঁকিমুক্ত, তেমনি আবার রিটার্নও ভালো প্রদান করে। অবশ্য বিনিয়োগের আগে ভারতের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত স্কিমগুলির বিষয় বিস্তারিত জানা আবশ্যক। আর সমস্ত Government schemes এর বিষয় জানতে আমাদের কোর্সটি অবশ্যই করুন।

2

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading