buzywithinfoBuzy With Info
Everything About Business
Foreign Reserves

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১.৭ বিলিয়ন ডলার কমে ৬৩৮.৬৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শুক্রবার (৭ মার্চ,২০২৫) ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১.৭ বিলিয়ন ডলার কমে ৬৩৮.৬৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। RBI- এর তথ্য অনুসারে, ভারতের রিজার্ভের একটি গুরুত্বপূর্ণ উপাদান বৈদেশিক মুদ্রার সম্পদ (Foreign currency assets)। যা ৪৯৩ মিলিয়ন ডলার কমে ৫৪৩.৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ডলারের পরিভাষায় প্রকাশিত বৈদেশিক মুদ্রার সম্পদ বৈদেশিক মুদ্রার রিজার্ভের মধ্যে থাকা ইউরো, পাউন্ড এবং ইয়েনের মতো অ-মার্কিন ইউনিটের মূল্যের পরিবর্তনের প্রভাবকে প্রতিফলিত করে।

July 18 New in article ads By Sir

কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান বুলেটিনে গোল্ডের রিজার্ভে ১.৩০৪ বিলিয়ন ডলারের হ্রাস লক্ষ্য করা গেছে। যা এক সপ্তাহে মোট ৭৩.২৭২ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এদিকে আবার ইতিমধ্যে প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট অনুসারে, স্পেশাল ড্রয়িং রাইটস (SDRs) ২৭ মিলিয়ন ডলার বেড়ে ১৭.৯৯৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। শুক্রবার প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, আগের সপ্তাহে ৪.৭৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিবর্তনগুলি ফরেক্স বাজারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের হস্তক্ষেপ এবং রিজার্ভে রাখা বিদেশী সম্পদের মূল্যের ওঠানামার দ্বারা প্রভাবিত।
কেন্দ্রীয় ব্যাংক প্রতি শুক্রবার ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের তথ্য প্রকাশ করে জানায় যে, বৈদেশিক বাণিজ্যের অর্থনৈতিক সূচকটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। রুপির তীব্র অবমূল্যায়ন রোধ করার লক্ষ্যে রিজার্ভ ব্যাংক প্রত্যেক সময়ে ডলার বিক্রি সহ লিক্যুইডিটি ম্যানেজমেন্টের মাধ্যমে বাজারে হস্তক্ষেপ করে। RBI কেবল সুশৃঙ্খল বাজার পরিস্থিতি বজায় রাখার জন্য বৈদেশিক মুদ্রা বাজারের উপর নিবিড় নজর রাখে এবং কোনও পূর্বনির্ধারিত লক্ষ্য স্তর বা ব্যান্ডের উল্লেখ ছাড়াই বিনিময় হারে অত্যধিক অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হস্তক্ষেপ করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading