buzywithinfoBuzy With Info
Everything About Business
Life Insurance

ভারতের জীবন বীমা খাতের প্রবৃদ্ধি বিশ্বব্যাপী ৫% গড়ের বিপরীতে ১০.৫% হবে! কী বলছে বৈশ্বিক বীমা কোম্পানির রিপোর্ট

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অ্যালিয়ানজে গ্লোবাল ইন্স্যুরেন্সের একটি প্রতিবেদন অনুসারে, আগামী দশবছরে ভারতে জীবন বীমা মার্কেট ১০.৫% হারে বৃদ্ধি পাবে। যেখানে বিশ্বব্যাপী ভাবে খাতটি গড়ে ৫% হারে বৃদ্ধি পাবে। ভারতীয় অর্থনীতিতে ক্রমবর্ধমান অর্থনৈতিক কার্যকলাপ এবং বীমা প্রচারে সরকারের নীতির জন্য ভারতে জীবন বীমার বৃদ্ধির প্রত্যাশা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বেশিরভাগ প্রবৃদ্ধি হবে জীবনযাত্রার খাতে। আর অর্ধেকেরও বেশি প্রিমিয়াম জেনারেট হবে এশিয়া থেকে। যার নেতৃত্বে দেবে চীন। এছাড়া বৈশ্বিক ভাবে উত্তর আমেরিকা এবং ইউরোপ থাকলেও ভারত সম্ভবত আরও দ্রুত হারে বৃদ্ধি পাবে। 

July 18 New in article ads By Sir 1

বিশ্বব্যাপী বীমা বৃদ্ধির সুযোগ নিতে, ভারত বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ বা FDI সীমা পূর্বে অনুমোদিত ৭৪% থেকে ১০০%-এ উন্নীত করেছে। সংস্কার, দক্ষতা উন্নত করা এবং লাভজনকতা বৃদ্ধির জন্য সরকার ২০১৯-২০ এবং ২০২১-২২ সালের মধ্যে PSGIC-গুলিতে ১৭,৪০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলেও জানা যাচ্ছে। এছাড়া পূর্ববর্তী অর্থবছরে ভারতীয় পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বা PSGICs একটি বড় পরিবর্তন প্রত্যক্ষ করেছে। আর তারা ঐতিহঅসিক ক্ষতিক পর তাদের সকলেই আবার লাভজনক হয়ে উঠেছে। তবে প্রতিবেদন বলছে, এশিয়া এবং চীন বিশব্যাপী জীবন বীমা ব্যবসার প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে থাকবে।

বিশ্বব্যাপী বীমা খাতের প্রোপার্টিস এবং ক্যাজুয়ালটিক বা P&C বীমা খাত ২০৩৫ সাল পর্যন্ত প্রতি বছর ৪.৫% হারে বৃদ্ধি পাবে। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে যে উচ্চ সুদের হারের সুবিধা গ্রাহকদের ফলে জীবন বীমা খাত আগামী দশকে প্রায় ৫% CNGR হারে বৃদ্ধি পেতে পারে। আর বিশ্বব্যাপী প্রবৃদ্ধি পশ্চিম এবং উত্তর আমেরিকার মতো উন্নত মার্কেটগুলিতে চাহিদা বৃদ্ধি করবে। এছাড়া এদিকে ভারত সরকার প্রতিযোগিতামূলক পাবলিক সেক্টর জেনারেল বীমা কোম্পানি তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিয়মিত মূল কর্মক্ষমতা সূচক ভিত্তিক পর্যবেক্ষণসহ সংস্কার চালু করেছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading