buzywithinfoBuzy With Info
Everything About Business
GDP

২০২৪-২৫ সালে ভারতের প্রকৃত GDP বৃদ্ধির হার কমে ৬.৪% হবে বলে অনুমান করা হচ্ছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ অর্থাৎ ০৭ জানুয়ারি, ২০২৫ (মঙ্গলবার) পরিসংখ্যান মন্ত্রক জানিয়েছেন, ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য দেশের মোট গ্রস ডোমেস্টিক প্রডাক্ট বা GDP অনুমান ৬.৪%-এ বজায় রাখা হয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে বৃদ্ধির গতি স্থির থাকা সত্ত্বেও মন্ত্রক কৃষি ও শিল্প কর্মকান্ডে একটি বৃদ্ধির আশা করছেন। পাশাপাশি এও আশা করছে যে দ্বিতীয়ার্ধে গ্রামীণ স্থিতিস্থাপক চাহিদা ভারতকে ৬.৪%-৬.৮% সম্প্রসারণের দিকে অগ্রসর হওয়ার পথে এগিয়ে রাখবে। এছাড়া পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক তার অফিসিয়াল রিলিজে বলেছে, নর্মাল GDP ২০২৩-২৪ অর্থবছরে ৯.৬% বৃদ্ধির হারের তুলনায় চলতি অর্থবছরে ৯.৭% বৃদ্ধির হার প্রত্যক্ষ করেছে। 

7 3

২০২৪-২৫ অর্থবছরে রিয়েল গ্রস ভ্যালু অ্যাডেড বা GVA প্রবৃদ্ধি ৩.৮% হবে বলে অনুমান করা হয়েছে। যা গতবছর ১.৪% ছিল। GVA-এর উল্লেখযোগ্য বৃদ্ধির সাথে কৃষি এবং সংশ্লিষ্ট খাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সাথে নির্মান খাত এবং আর্থিক সেক্টর, রিয়েল এস্টেট অ্যান্ড পরিষেবা খাতও শক্তিশালী প্রবৃদ্ধি অনুভব করবে বলে আশা করা হচ্ছে। চলতি অর্থবছরে নির্মান খাতের GVA ৮.৬% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। একইভাবে আর্থিক, রিয়েল এস্টেট এবং পেশাদার পরিষেবা খাত ৭.৩% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ব্যয়ের ধরন স্থির মূল্যে ব্যক্তিগত চূড়ান্ত খরচ ২০২৪-২৫ অর্থবছরে ৭.৩% বৃদ্ধি পেয়েছে। যা আগের বছর ৪% ছিল।
সরকারি চূড়ান্ত ভোগ ব্যয় বা GFCE (Government Final Consumption Expenditure) চলতি অর্থবছরে ৪.১% বৃদ্ধির হারের সাথে দৃঢ়ভাবে প্রত্যাবর্তন করেছে। যা আগের অর্থবছরে ২.৫% ছিল। সরকারি ব্যয়ের এই বৃদ্ধি অর্থনৈতিক কার্যকলাপের লক্ষ্যে অবকাঠামো, সামাজিক কর্মসূচি এবং কল্যানমূলক প্রকল্পগুলিতে সাধারণ মানুষের বিনিয়োগ বৃদ্ধি জন্য দায়ী করা যেতে পারে। অন্যদিকে RBI তার পূর্বে অনুমান করা ২০২৫ অর্থবছরের বৃদ্ধি ৭.২% থেকে নামিয়এে ৬.৬% করেছে। RBI জানিয়েছে তৃতীয় ত্রৈমাসিকে GDP প্রবৃদ্ধির পরিমাণ ৬.৮% এবং শেষ অর্থাৎ ত্রৈমাসিকের জন্য GDP প্রবৃদ্ধির অনুমান ৭.২% ধরে রেখেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading