buzywithinfoBuzy With Info
Everything About Business
Indigo

৫,৮৩২.৬০ ডলার জরিমানা দিতে হবে ইন্ডিগো এয়ারলাইন্সকে! কেনো জরিমানা দিতে হবে ভারতীয় এয়ারলাইন্স সংস্থাকে?

এয়ারলাইন্সের নিয়ন্ত্রক ফাইলিং অনুযায়ী, বৃহস্পতিবার (২৫জুলাই, ২০২৪ তারিখ) মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ইন্ডিগো (Indigo) এয়ারলাইন্সকে ৫,৮৩২.৬০ ডলারের জরিমানা জারি করেছে। এই বিষয়ে ভারতীয় এয়ারলাইন্স সংস্থা ২৪ জুলাই, ২০২৪- এ মার্কিন কতৃপক্ষের কাছ থেকে জরিমানা সম্পর্কে তথ্য পেয়েছিল। যার জন্য জরিমানা মুকুবের প্রস্তাব দিলেও মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্লোটেকশন তা নিয়ে পরে চিন্তা ভাবনা করবে বলে জানিয়েছে। 

July 18 New in article ads By Sir

এয়ারলাইন্স নিয়ন্ত্রক ফাইলি়ং অনুসারে, ভারতীয় এয়ারলাইন সংস্থা ইন্ডিগো (Indigo) সময় মতো ইমিগ্রেশন ইউজার ফি (ইমিগ্রেশন ব্যবহারকারী ফি) না দেওয়ায় মার্কিন কতৃপক্ষ জরিমানা জারি করেছে। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে যে এই ফি আসলে একটি non-interlineable tax (অ- আন্তর্রেখাযোগ্য কর)। তাই সময়ের মতো দেওয়া আবশ্যক তবে ইন্ডিগো দেয়নি। এমনকি ইমিগ্রেশন ইউজার ফি দিতে বিলম্ব হওয়ার কারণও জানায়নি। যার জন্য মার্কিন সংস্থা ভারতীয় এয়ারলাইনের প্রস্তাবিত জরিমানা মুকুবের প্রস্তাব খারিজ করতে পারেও বলে জানা গেছে। 

এর পাশাপাশি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইন্ডিগো (Indigo) এয়ার লাইনের পরিষেবা নিয়েও ক্ষোভ উগ্রে দিয়েছেন বহু যাত্রী। আর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে গত কালকের ঘটনায়। আসলে বিমানের প্রযুক্তিগত সমস্যার কারণে ইস্তাম্বুল বিমানবন্দরে ইন্ডিগোর একটি ফ্লাইটের ডিলে হওয়ায়, ২০০ জন প্যাসেঞ্জার বা যাত্রী এই সমস্যার সম্মুখীন হয়েছে। 

New in article ads By Sir

তবে এই সকল সমস্যার আঁচ কোম্পানির আর্থিক, অপারেশন বা অন্যান্য কার্যকলাপের উপর বস্তুগত (Material) প্রভাব পড়েনি বা নেই। কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগোর মূল সংস্থা এভিয়েশন (Aviation)- এর শেয়ার গতকাল (২৫ জুলাই, ২০২৪) BSE- তে ১.২২% বৃদ্ধি পেয়ে ৪,৪৩০.৫০ টাকায় লেনদেন বন্ধ করেছিল। 

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading