Article By – সুনন্দা সেন

আজ (১৫ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ভারতের পণ্য বানিজ্য ঘাটতি (Merchandise trade deficit) ১১ মাসের সর্বোচ্চ ৩২.১৫ বিলিয়ন ডলারে পৌছেছে। আগস্ট মাসের শেষের দিকে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০% করার পর আমদানি রপ্তানির তুলনায় দ্রুত বৃদ্ধি পেয়েছে। যা অনুমানিত বাণিজ্য ঘাটতির তুলনায়ও বেশি এসেছে। রয়টার্সের এক জরিপে দেখা গেছে, অর্থনীতিবিদরা সেপ্টেম্বরের বাণিজ্য ঘাটতি ২৫.১৩ বিলিয়ন ডলার হবে বলে আশা করেছিলেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলে যে সেপ্টেম্বরের রপ্তানি আগস্টের ৩৫.১০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
আজকের রিপোর্ট অনুসারে, মার্কিন শুল্ক ৫০% বৃদ্ধির ফলে বস্ত্র, চিংড়ি এবং রত্ন ও গহনার মতো ভারতীয় পণ্যের চালান ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রিপোর্ট আরও জানায় যে সেপ্টেম্বরের মোট পণ্য আমদানি বেড়ে ৬৮.৫৩ বিলিয়ন ডলারে দাড়িয়েছে। যা আগের মাসে ছিল ৬১.৫৯ বিলিয়ন ডলার। আর এই তথ্য এসেছে চলতি সপ্তাহে ওয়াশিংটনের সাথে নির্ধারিত বাণিজ্য আলোচনা থেকে আশা বৃদ্ধির মধ্যে এসেছে। তথ্যে দেখা গেছে যে এপ্রিল মাস থেকে শুরু হওয়া ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি ১৩%-এরও বেশি বৃদ্ধি পেয়ে ৪৫.৮২ বিলিয়ন ডলারে দাড়িয়েছে।
যদি তথ্যের আরেকটি দিকে দেখলে দেখতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২০২৪-২৫ সালের ২৩.৪৭ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২৫.৫৯ বিলিয়ন ডলারে দাড়িয়েছে। সরকার সেপ্টেম্বরে পরিষেবা রপ্তানির আনুমানিক পরিমাণ ৩০.৮২ বিলিয়ন ডলার এবং আমদানির পরিমাণ ১৫.২৯ বিলিয়ন ডলার বলে অনুমান করেছে। বিশ্বব্যাপী প্রতিকূলতার সত্ত্বেও সেপ্টেম্বরে ভারতের রপ্তানি ৬.৭৪% বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলারে দাড়িয়েছে। অন্যদিকে সোনা, রুপো, সার এবং ইলেকট্রনিক্স প্রোডাক্টের আমদানি বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব দেশের সমগ্র আমদানির উপরও প্রভাব ফেলেছে।




