buzywithinfoBuzy With Info
Everything About Business
Life Insurance

বেসরকারি বীমা কোম্পানিগুলির লাভের মাঝে ১২% হ্রাস পেয়েছে জীবন বীমা প্রিমিয়াম! চোখ রাখুন ফেব্রুয়ারি মাসের রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ফেব্রুয়ারি মাসে জীবন বীমা ইন্ডাস্ট্রির প্রিমিয়াম বার্ষিক ভিত্তিতে (yoy) ১২% হ্রাস পেয়েছে। আবার চলতি অর্থবছরের ১১ মাসের হিসাবে প্রিমিয়াম ৬% বেড়েছে। বেসরকারি বীমা কোম্পানিগুলি ফেব্রুয়ারি,২০২৫-এর প্রিমিয়ামে ৩% বার্ষিক বৃদ্ধির কথা জানিয়েছে। আবার ১১ মাসে এই প্রিমিয়াম ১১% বৃদ্ধি পেয়েছে। মোট বার্ষিক প্রিমিয়ামে সমতুল্য বা APE বার্ষিক ৮% বৃদ্ধি পেয়েছে। যেখানে রিটেল APE বার্ষিক ২% বৃদ্ধি পেয়েছে। চলুন তবে কোম্পানিগুলি একক পারফর্ম্যান্স দেখে নেওয়া যাক:-

July 18 New in article ads By Sir 1
  1. HDFC লাইফ ইন্স্যুরেন্স:  ফেব্রুয়ারি, ২০২৫-এ প্রিমিয়াম বার্ষিক ২৪% বৃদ্ধি পেয়েছে। আবার ১১ মাসের ভিত্তিতে বার্ষিক ১৪% বৃদ্ধি পেয়েছে। মোট APE বার্ষিক ৪% এবং রিটেইল APE বার্ষিক ১% বৃদ্ধি পেয়েছে।
  1. ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স:  ফেব্রুয়ারি, ২০২৫-এ প্রিমিয়াম বার্ষিক ৫% বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের ১১ মাসের ভিত্তিতে প্রিমিয়াম ২৬% বৃদ্ধি পেয়েছে। মোট APE বার্ষিক ১৩% বৃদ্ধি পেয়েছে। যেখানে রিটেল APE বার্ষিক ১৩% হ্রাস পেয়েছে।
  1. লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেসন অফ ইন্ডিয়া বা LIC:  ফেব্রুয়ারিতে প্রিমিয়াম বার্ষিক ২২% হ্রাস পেয়েছে। তবে অর্থবছরের ১১ মাসের ভিত্তিতে প্রিমিয়াম ২% বৃদ্ধি পেয়েছে। বার্ষিক মোট APE ২৩% হ্রাস পেয়েছে এবং রিটেল APE বার্ষিক ১৭% কমেছে।
  1. অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স:  ফেব্রুয়ারি, ২০২৫-এ প্রিমিয়াম বার্ষিক ৬% হ্রাস পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের ১১মাসের ভিত্তিতে প্রিমিয়াম ১৩% বৃদ্ধি পেয়েছে। মোট বার্ষিক APE ৮% বেড়েছে এবং রিটেল APE বার্ষিক ১০% বৃদ্ধি পেয়েছে।

SBI লাইফ ইন্স্যুরেন্স:  ফেব্রুয়ারি মাসে প্রিমিয়াম বার্ষিক ১৮% হ্রাস পেয়েছে। চলতি অর্থবছরের ১১ মাসের প্রিমিয়ামও ৬% কমেছে। মোট APE বার্ষিক ৬% কমেছে এবং রিটেল APE ১% হ্রাস পেয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading