buzywithinfoBuzy With Info
Everything About Business
PMI

মে মাসের PMI বেড়ে ৬১.২-এ পৌঁছাতে পারে, যা গত একবছরের মধ্যে সর্বোচ্চ! তবে কী কারণে এই বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

S&P গ্লোবাল কর্তৃক সংকলিত তথ্য অনুসারে, মে মাসে HSBC ফ্ল্যাশ ইন্ডিয়া কম্পোজিট PMI আউটপুট ইনডেক্স (সূচক) ৬১.২-এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। যা এপ্রিল মাসে ৫৯.৭ ছিল। এছাড়া মে মাসের PMI আউটলুক ২০২৪ সালে এপ্রিল মাসের পর থেকে মাসিক ভিত্তিতে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি। যা মূলত পরিষেবা খাতে লাভের দ্বারা পরিচালিত। ২০২৫ সালের মে মাসের চূড়ান্ত PMI পরিসংখ্যান জুন মাসের প্রথম দিকে প্রকাশিত হবে। আর এপ্রিল মাসের IIP (Index of Industrial Production)-এর তথ্য ২৮মে, ২০২৫-এ প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

8 3

পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের শিল্প উৎপাদন সূচক বা IIP ২০২৫ সালের মার্চ মাসে ৩% বৃদ্ধি পেয়েছে। কারণ তা তার আগের মাস অর্থাৎ ফেব্রুয়ারির ২.৯%-এর তুলনায় কিছুটা ভালো ছিল। কিন্তু এখনও IIP ২০২৪ সালের মার্চ মাসের ৫.৫%-এর চেয়ে কম। এছাড়া সার্ভিসেস PMI সূচক বৃদ্ধির পাশাপাশি তা ১৪ মাসের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। আর তা আসবে শক্তিশালী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদা, প্রযুক্তিগত বিনিয়োগ এবং সক্ষতা সম্প্রসারণের মূল চালিকাশক্তি হিসাবে থাকার কারণে। HSBC-এর প্রধান ভারতীয় অর্থনীতিবিদ প্রাঞ্জল ভান্ডারী বলেন, ভারতের ফ্ল্যাশ PMI আরও একটি মাসের শক্তিশালী অর্থনৈতিক কর্মক্ষমতার ইঙ্গিত দেয়। 

মে মাসে ম্যানুফ্যাকচারিং PMI সামান্য বেড়ে ৫৮.৩-এ পৌঁছেছে। যা এপ্রিলে ছিল ৫৮.২, অর্থাৎ তা অব্যাহত শক্তির ইঙ্গিত দেয়। তবে, ম্যানুফ্যাকচারিং আউটপুট সামান্য কমে ৬১.৪-এ দাঁড়িয়েছে, যা আগের মাসের ৬১.৯ থেকে কম। উৎপাদনে শীতলতা থাকা সত্ত্বেও নতুন অর্ডার এবং কর্মসংস্থান শক্তিশালী ছিল। যা খাতের প্রবৃদ্ধির গতিপথ বজায় রেখেছে। এছাড়া মে মাসে ইনপুট খরচের মুদ্রাস্ফীতি পাঁচ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। যখন উৎপাদন মূল্য বৃদ্ধি পেয়েছে এবং তাও বিশেষ করে উৎপাদন খাতে, যা ১১ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র বৃদ্ধি রেকর্ড করেছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading