Article By – সুনন্দা সেন

বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ সংস্থা মর্গান স্ট্যানলি (Morgan Stanley) ভারতের অর্থনীতি ও শেয়ারবাজার নিয়ে যথেষ্ট আশাবাদী। তাদের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, ভারত এখন একটি “(বহু-ত্রৈমাসিক বৃদ্ধির ঊর্ধ্বচক্র) multi-quarter growth upcycle”-এর মধ্যে ঢুকেছে; অর্থাৎ আগামী কয়েকটি ত্রৈমাসিক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্পোরেট আয় শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে তাদের বেস-কেস (base-case) পূর্বাভাস অনুযায়ী, জুন ২০২৭-এর মধ্যে BSE সেনসেক্স (Sensex) ৮৯,০০০-এ পৌঁছতে পারে।
মর্গান স্ট্যানলির মতে, ভারতের GDP প্রবৃদ্ধি ২০২৬-২৭ অর্থবছর (FY27)-এ ৬.৭% এবং ২০২৭-২৮ অর্থবছর (FY28)-এ ৭% হতে পারে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বা প্রাইভেট ক্যাপেক্স (private capex) বৃদ্ধি, সুদের হার তুলনামূলকভাবে সহায়ক থাকা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত থাকা এবং দেশীয় চাহিদা শক্তিশালী হওয়া বাজারকে সাহায্য করতে পারে। তবে ৮৯,০০০ কোনও নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়। মর্গান স্ট্যানলি তাদের বেস কেসকে ৫০% সম্ভাবনা দিয়েছে। আরও ইতিবাচক পরিস্থিতিতে বুল কেসে সেনসেক্স ১,০০,০০০-এ উঠতে পারে, আবার খারাপ পরিস্থিতিতে বিয়ার কেসে ৬৬,০০০-এ নেমে যেতে পারে। তেলের দাম বেড়ে যাওয়া, বিশ্ব অর্থনীতির মন্দা বা ভূ-রাজনৈতিক উত্তেজনা বড় ঝুঁকি হিসেবে রয়েছে।
আজকের বাজারে মর্গান স্ট্যানলির সেনসেক্সের পূর্বাভাস নিয়ে আশাবাদ থাকলেও স্বল্পমেয়াদে চাপ দেখা যাচ্ছে। সংস্থাটি মনে করছে, বিনিয়োগ, দেশীয় চাহিদা ও কর্পোরেট আয় বাড়ার কারণে ভারত বহু-ত্রৈমাসিক প্রবৃদ্ধির পর্যায়ে রয়েছে। আজ অর্থাৎ ৭ সেপ্টেম্বর ২০২৬-এ, সেনসেক্স ৭৬,১৩২.৮১-এ এবং Nifty ২৩,৭৭৯.১৫-এ নেমেছে। মূলত IT স্টক (stocks)-এর পতন অপরিশোধিত তেলের দাম (crude oil price) প্রায় ৯৭ ডলারে উঠেছে। সাথে মধ্যপ্রাচ্যের অস্থিরতা (Middle East tensions) এবং US ফেডের সম্ভাব্য হার বৃদ্ধি (rate hike) নিয়ে উদ্বেগে।
মর্গান স্ট্যানলি মনে করছে ভারতের অর্থনীতি ও কোম্পানিগুলোর আয় আগামী কয়েকটি ত্রৈমাসিকে ভালোভাবে বাড়তে পারে। সেই কারণে শেয়ারবাজারেও আরও উত্থানের সম্ভাবনা রয়েছে এবং তাদের হিসাব অনুযায়ী জুন, ২০২৭-এর মধ্যে সেনসেক্স ৮৯,০০০-এ পৌঁছতে পারে। আর এর প্রভাব সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে, সাথে থাকে শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ থাকলে দীর্ঘমেয়াদে সম্পদের মূল্য বাড়ার সুযোগ। তাই কোম্পানির ব্যবসা বাড়লে নতুন বিনিয়োগ ও চাকরির সুযোগ তৈরি হওয়া এবং অর্থনীতি শক্তিশালী হলে মানুষের আয় ও খরচের ক্ষমতা বাড়া। এমন অবস্থায়, তাই শুধু এই পূর্বাভাস দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।




